IPL-2023: হায়দরাবাদের বিপক্ষেও রিঙ্কুই ভরসা নাইটদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিল-এর আসরে শুক্রবার ক্রিকেটের নন্দনকাননে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।সানরাইজার্সের বিপক্ষে নাইটদের এটি চতুর্থ ম্যাচ। প্রথম ম্যাচে পাঞ্জাবের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচ থেকে যেভাবে নাইটরা প্রত্যাবর্তন করেছে তাতে বাকি দলগুলি এখন নাইটদের নিয়ে ভাবতেই হচ্ছে। শুক্রবার হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত পুরনো ম্যাচ নিয়ে ভাবতে নারাজ।

আইপিএল-নাইটদের ব্যাটিং লাইনের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা ওপেনার ব্যাটাররা সেইভাবে নজর কাড়তে না পারলেও মিডল অর্ডারে বেশ নজর কেড়েছেন রিঙ্কু সিং। প্রথম বাদ দিয়ে রিঙ্কুর ব্যাট থেকে এসেছে মোট ৯৪ রান। রিঙ্কুর আগে অবশ্যই আছেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর সংগ্রহ ১২৪ রান। কাজেই এই দুইজনের ওপর অবশ্যই নজর বিপক্ষ বোলারদের। যদি জেসন রয় হায়দরাবাদ ম্যাচে দলে স্থান পান তাহলে তো আর কথাই নেই। ব্যাটিং লাইন আপ যথেষ্টই শক্তিশালী হবে। এতসবের মাঝেও রাসেলের ছন্দে না থাকাটাও একটা চিন্তার কারন নাইটদের কাছে।

ইডেনের এই ম্যাচে অবশ্যই নীতিশ রানা চাইবেন টসে জিতে ব্যাটিং নিতে। কেননা পরের দিকে হাওয়ার দাপট বাড়বে। সেই সুযোগে ঘূর্ণি বলেই ফের বেঙ্গালুরুর মতো হায়দরাবাদকেও কাবু করতে চাইবেন তিনি। সুয়স, বরুণ চক্রবর্তী আর নারিন ছন্দে থাকায় সেই কাজটা অনেকটাই সহজ হবে নীতিশের। কেননা বরুণ চক্রবর্তী ৫ সুনীল নারিন ৬, সুয়স ৩টি উইকেট পকেটে পুড়ছেন আগের ম্যাচগুলি থেকে।

অন্য দিকে হায়দরবাদ আগের ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে শিখর ধাওয়ানের দলকে। পাঞ্জাবের ব্যাটিংয়ে দূরন্ত খেলেছেন রাহুল ত্রিপাঠি। দলনেতা মার্করাও মোটামুটি ছন্দে থাকলেও মায়াঙ্ক আগরওয়ালের ছন্দে না থাকাটা নাইটদের কাছে একটা বড় অ্যাডভান্টেজ। অর্থাৎ দুই দল শুক্রবার পরস্পরের মুখোমুখি হওয়ার আগের ম্যাচটি জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।

বোলিং-এ ফারুকি, টি নাটরাজন, মায়াঙ্ক মার্কেন্ডে, উমরানরা উইকেট পেলেও একেবারেই ছন্দে নেই ভুবনেশ্বর কুমার। নাইটদের বিরুদ্ধে ম্যাচে ভুবি তাঁর পুরনো ফর্ম ফিরে পান কি না সেদিকেই তাকিয়ে রয়েছে হায়দরাবাদ।  

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা