IPL-2023-আইপিএল খেলতে রবিবার আসছেন লিটন

Share:

নিজস্ব প্রতিনিধি:  অবশেষে ঘটতে চলেছে জল্পনার অবসান। বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস চলতি আইপিএল-এ খেলতে রবিবার বিকেলে তিনি বাংলাদেশ থেকে রওয়ানা দেবেন বলে জানা গিয়েছে সূত্র মারফত।

লিটন দলের সঙ্গে যোগ দিলে নাইটদের শক্তি আরও কিছুটা বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। লিটন আইপিএল খেলতে পারলেও এবারের মতো আইপিএল খেলা থেকে বিরত থাকতে হল বাংলাদেশের আর এক ক্রিকেটার শাকিব আল হাসানের। কেননা পুরো আইপিএল-টা খেলা হবে না দেখেই শাকিব শেষ পর্যন্ত রাজি হননি আইপিএল খেলতে। অবশ্য তাঁর জায়গায় ইতিমধ্যেই কেকেআর কর্তৃপক্ষ দলে নিয়েছেন ব্রিটিশ ক্রিকেটার জেসন রয়কে।

উল্লেখ্য, লিটন রবিবার আইপিএল খেলতে আসলেও বাংলাদেশের হয়ে টেস্ট দলে সুযোগ না পাওয়া মুস্তাফিজুর রহমান আগেই যোগ দিয়েছিলেন তাঁর দল দিল্লি ক্যাপিটালসের শিবিরে। ওয়ার্নারদের দলে যোগ দিলেও এখনও অবধি কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি মুস্তাফিজুর।

আরও জানতে পড়ুন: সানিয়ার সঙ্গে ইফতারে নেই শোয়েব, বাড়ছে জল্পনাhttps://www.live.eimuhurte.com/sports/sania-mirza-and-soheb-malik-case/

এদিকে বিসিবি পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে, আগামী মাসে বাংলাদেশ দল ইংল্যান্ড সফরে যাবে, সেখানে তাঁরা আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে। সেই সময় আইপিএল-এর আসর থেকে বিদায় নিয়ে লিটন ও মুস্তাফিজুরকে বাংলাদেশ দলের সঙ্গে অবশ্যই যোগ দিতে হবে।

নাইট কর্তৃপক্ষ মনে করছেন অল্প কয়েকদিন দলের সঙ্গে থাকলেও লিটনকে পেয়ে অবশ্যই উপকৃত দল। কেননা লিটনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই চন্দ্রকান্ত পণ্ডিত বাকি ম্যাচগুলিতে পুরো পয়েন্ট পকেটে পুড়তে চাইবেন। এখন দেখার বাংলাদেশের এই ক্রিকেটার কতটা ভরসা যোগাতে পারেন আইপিএল-এ তাঁর দল নাইট রাইডার্সকে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর