IPL-2023: নতুন জার্সির উদ্বোধন

Share:

নিজস্ব প্রতিনিধি: লখনউ দলের অন্যতম কর্তা সঞ্জীব গোয়েঙ্কা আগেই ঘোষণা করেছিলেন যে, ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে সবুজ-মেরুণ জার্সি পরে মাঠে নামবে ক্রিকেটে তাঁর দল লখনউ সুপার জায়ান্টস। সেইমতো নতুন জার্সির উদ্বোধন হল বৃহস্পতিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লখনউ সুপার জায়ান্টাস-এর অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া এবং সহ খেলোয়াড় নিকোলাস পুরাণ।

জার্সি উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দুই ক্রিকেটার জানান, আগামী শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স-বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য তাঁরা মুখিয়ে আছেন। নাইটরা এই ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়েছে। কাজেই ওঁরাও চাইবে লখনউ-এর বিরুদ্ধে ম্যাচটা জিততে। সেইকারণে দারুণ লড়াই হবে।

রিঙ্কু সিং-কে কি আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে লখনউ দলের অধিনায়ক বলেন, শুধু রিঙ্কু নয়, গোটা নাইট দলকে নিয়েই আমরা চিন্তা-ভাবনা করছি। রিঙ্কু যথেষ্ট ভালো একজন খেলোয়াড় এই বিষয়ে কোনও সন্দেহ নেই। অবশ্যই তাঁর দিকে নজর তো দিতেই হবে।

তবে নিজের দল সম্বন্ধে ক্রুণাল বলেন, আমাদের দলের সকলেই ছন্দে আছে। নাইটদের বিরুদ্ধে তাঁরা তাঁদের সেরাটাই দিতে প্রস্তুত। তবে কেএল রাহুল-এর না থাকাটা অবশ্যই দলের কাছে একটা বিরাট ফ্যাক্টর বলে মেনে নিলেন ক্রুণাল।

ক্রুণাল-এর পাশাপাশি তাঁর সহযোগী যোদ্ধা নিকোলাস পুরাণ বলেন, শনিবার একটা ভালো ম্যাচ দর্শকদের কাছে উপহার দেওয়ার জন্য তৈরি। নাইটদের নিয়ে আলাদা কোনও মন্তব্য করতে চাননি নিকোলাস। তাঁর মতে বিপক্ষ দলে কে আছে তা নিয়ে ভাবার থেকে নিজের দলের প্রতি আমরা এখন ফোকাস করছি।

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর