চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: শুক্রবার কি ইতিহাস বদলাবে লখনউয়ের মাঠে?

নিজস্ব প্রতিনিধি:  শুক্রবার আইপিএল (IPL)-এ কেএল রাহুল ও মার্করাম বাহিনী যে মাঠে খেলবেন সেটি হল লখনউর অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম (ATAL BHARI VAJPAYEE STADIUM)। এই মাঠে লখনউ  ইতিমধ্যেই একটি ম্যাচ খেলে ফেলেছে। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে তারা দ্বিতীয়বার মাঠে নামবে এই ময়দানে। 

লখনউয়ের পিচ দুই ধরনের হয়। লাল মাটি ও কৃষ্ণ মৃত্তিকার। তার ফলে এই পিচে সাধারণত পেসারদের থেকে বেশি সাহায্য পান স্পিনাররাই। তার প্রমাণও রয়েছে সদ্য শেষ হওয়া ভারত বনাম নিউজিল্যান্ডের টি-২০ ম্যাচ। সেই সময় পিচ সময় যত গড়িয়েছে ততই মন্থর হয়ে এসেছে। ফলে স্পিনাররা সাফল্য পেয়েছে।

আরও জানতে পড়ুন: রাহুলদের বিরুদ্ধে ডু-আর ডাই ম্যাচ মায়ঙ্কদের

উল্লেখ্য, আইপিএল শুরু হওয়ার আগে লখনউয়ের পিচ আবার নতুনভাবে তৈরি করা হয়েছে। ফলে পিচে পেস এবং বাউন্সও আছে, সেক্ষেত্রে পেসাররা যে সুবিধা পাবেন তা বলার অপেক্ষা রাখে না। এবং তবে যেই দলই প্রথম ব্যাট করুক না কেন তাদের মাথায় রাখতে হবে নতুন পিচে সবসময়ই ১৮০ কিংবা ১৯০ রান না করলে সমূহ বিপদ।

এই মাঠের ম্যাচ পরিসংখ্যান কিন্তু বলছে যে দল আগে ব্যাট করে সেই দলই শেষ পর্যন্ত ম্যাচে বাজিমাত করে। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি এই রেকর্ড অব্যাহত রয়েছে চলতি আইপিএল-ও। সুতরাং এই অঙ্কও ম্যাচের আগে মাথায় রাখতে হবে দুই অধিনায়ককে।

শুক্রবার লখনউয়ের আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। খেলা যখন শুরু হবে, তখন বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৩ কিলোমিটার। আদ্রতা থাকবে ২৫ শতাংশের মতো। এবং বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।  

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ