রশিদ-নূরের ভেল্কিতে গুজরাতের বিরুদ্ধে ১১৮ রানে গুটিয়ে গেল রাজস্থান

রাজস্থানের পক্ষে অধিনায়ক সঞ্জু স্যামসন সর্বোচ্চ রান করেন (২০ বলে ৩০)।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন আপ। হার্দিক পাণ্ড্যর দলের দুই আফগান বোলার রশিদ খান ও নূর আহমদের  ভেল্কির সামনে অধিনায়ক সঞ্জু স্যামসন ছাড়া আর কেউ দাঁড়াতেই পারলেন না। মাত্র চার ব্যাটার দুই অঙ্কের রানের ঘরে পৌঁছতে পেরেছেন। ফলে ১৭.৫ ওভারে ১১৮ রানেই শেষ হয়ে গেল রাজস্থানের ইনিংস।  

শুক্রবার রাতে সোয়াই মান সিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকা দলটির পক্ষে। দ্বিতীয় ওভারে হার্দিক পাণ্ড্যর বলে সাজঘরে ফেরেন জস বাটলার (৮)। এর পরে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান যশস্বী জয়সোয়াল ও সঞ্জু। ষষ্ঠ ওভারে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে মোহিত শর্মার ছোড়া বলে আউট হয়ে যান যশস্বী (১৪)। হাত খুলে খেলতে থাকা রাজস্থান অধিনায়ক ২০ বলে ৩০ রানের ইনিংস খেলে জোসুয়া লিটলের বলে ফিরে যান। তার পরেই গুজরাত বোলারদের দাপটে ভেঙ্গে পড়ে রাজস্থানের মিডল অর্ডার।

একে একে অসহায়ভাবে আত্মসমর্পণ করে সাজঘরে ফিরতে থাকেন দেবদত্ত পাড়িক্কল (১২), রবিচন্দ্রন অশ্বিন (২), রিয়ান পরাগ (৪), সিমরান হেইটমেয়ার (৭), ধ্রুব জুরেল (৯)। একটা সময় মনে হচ্ছিল, একশোর গণ্ডি বোধ হয় পার করতে পারবে না সঞ্জুর দল। কিন্তু নবম উইকেটে জুটি বেঁধে ট্রেন্ট বোল্ট আর অ্যাডাম জাম্পা দলকে একশোর গণ্ডি না পেরনোর মতো লজ্জার হাত থেকে বাঁচান। ১৭ তম ওভারে বোল্টকে (১৫) ফেরান মহম্মদ শামি। তার পরে আর বেশি দূর এগোতে পারেনি সঞ্জুর দল।  রান নিতে গিয়ে অভিনব মনোহরের ছোড়া বলে অ্যাডাম জাম্পা আউট হতেই ২১ বল বাকি থাকতেই ১১৮ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। সন্দীপ শর্মা দুই রানে অপরাজিত থাকেন। গুজরাতের পক্ষে রশিদ খান ১৪ রানে তিন উইকেট এবং নূর আহমদ ২৫ রানে দুই উইকেট নিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক