IPL-2023-বুধবার চাহালদের প্রতিপক্ষ ধাওয়ানরা

Share:

নিজস্ব সংবাদদাতা :  বুধবার গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে সঞ্জু স্যামসনদের রাজস্থান রয়্যালস (RAJASTHAN ROYALS)-এর প্রতিপক্ষ প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (PUNJAB SUPER KINGS)। এই ম্যাচ উভয় দলের কাছেই দ্বিতীয় ম্যাচ। এবং উভয় দলই প্রথম ম্যাচে জয় পেয়েছে। কাজেই দুটি দলেরই আত্মবিশ্বাস এই মুহূর্তে তুঙ্গে থাকবে এটাই স্বাভাবিক। পাঞ্জাব নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে। অন্য দিকে সঞ্জুরা হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।

গত আইপিএল (IPL)-এ তীরে এসে তরী হাতছাড়া হয়েছিল রাজস্থানের। কাজেই এবার তারা বদ্ধপরিকর ট্রফি জয়ের লক্ষ্যে। তার প্রমাণ তারা প্রথম ম্যাচেই দিয়েছে। অন্য দিকে পাঞ্জাব দলটিও কিন্তু দীর্ঘদিন ধরে আইপিএল খেললেও ট্রফি জয় করতে পারেনি। কাজেই তারাও যে এবার মরিয়া লড়াই করার চেষ্টা করছে তা প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্স দেখেই বোঝা যাচ্ছে।

এই ম্যাচের আগে যদি প্রথম ম্যাচের নিরিখে দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করা যায় তাহলে খুব একটা পার্থক্য নেই পাঞ্জাব (PUNJAB) এবং রাজস্থান (RAJASTHAN) দলের মধ্যে। পাঞ্জাব ব্যাটিংয়ে মূলত দুজন খেলোয়াড়ের ওপর বিশেষ করে নির্ভর। তাদের মধ্যে একজন হলেন শিখর ধাওয়ান এবং অন্যজন হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ। দুজনেই আগের ম্যাচে রান পেয়েছেন। তাঁদের কাঁধের ওপর ভর করেই কিন্তু পাঞ্জাব দলটা নাইটদের বিরুদ্ধে ১৯১  রান করেছিল। বুধবারের ম্যাচেও যে পঞ্চনদের দলটি এই দুজনের ব্যাটিংয়ের ওপরই নির্ভরশীল হবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

অন্য দিকে ব্যাটিং বিভাগে যেমন এই দলটি মূলত দুজনের ওপরই নির্ভরশীল তেমন বোলিং বিভাগেও এর ব্যতিক্রম নয়। ভারতীয় দলের এই মুহূর্তের সেরা মিডিয়াম পেসার অর্শদীপ সিং পাঞ্জাব দলের ভূল ভরসা। আগের ম্যাচে মাত্র ৩ ওভার হাত ঘুরিয়ে পাঞ্জাব তনয় ঝুলিতে পুড়েছেন ৩ উইকেট। বাকিদের মধ্যে সিকান্দার রাজা, রাহুল চাহাররা প্রথম ম্যাচে সেইভাবে নজর কাড়তে পারেননি। বুধবার ম্যাচে তাই অর্শদীপের পাশাপাশি সেরাটা দিতে হাবে তাঁদেরও। নাহলে কিন্তু বিপদ আছে পাঞ্জাব দলের কাছে। কেননা বিপক্ষ দলে ব্যাটার হিবেসেব যশস্বী জয়সওয়াল, জস বাটলার এবং সঞ্জু স্যামসনরা। তাঁরা প্রত্যেকেই এই মুহূর্তে রানের মধ্যে আছেন।

পাঞ্জাবের পাশাপাশি রাজস্থান দলটির দিকে যদি চোখ রাখা যায়, তাহলে দেখা যাবে এই ব্যাটিং বিভাগের তিন স্তম্ভ যশস্বী, বাটলার এবং সঞ্জু রানের মধ্যে রয়েছেন। যা বিপক্ষ দলের কাছে একটি আতঙ্ক। প্রথম তিনজন ব্যাটার আগের ম্যাচে অর্ধ্বশতরান করেছেন। রান পেয়েছেন সিমরন হোটামারও। সুতরাং আজও যে রাজস্থান দলটি ব্যাটিং-এ তিনজনের ওপর তাকিয়ে থাকবে সেটা মানছেন দলের টিম ম্যানেজমেন্টও।

বোলিং বিভাগেও এই দলটা অন্য যে কোনও দলের কাছে ত্রাস। কেননা দূরন্ত ছন্দে রয়েছেন ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহালরা। অশ্বিন প্রথম ম্যাচে সেভাবে নিজেকে তুলে ধরতে না পারলেও, বুধবার যদি গুয়াহাটির ২২ গজে তিনি ছন্দে থাকেন তাহলে সমূহ বিপদ পাঞ্জাব কাছে অপেক্ষা করছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

এখন দেখা যাক, শেষ পর্যন্ত কে বাজিমাত করে সঞ্জু না ধাওয়ান তা বুধবারের রাতেই জানা যাবে। তবে দুই দলই কিন্তু ম্যাচ জিততে বদ্ধ পরিকর।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা