শাহরুখ-জুহির উপস্থিতিতে বরুণ তাণ্ডবে বেঙ্গালুরু বধ নাইটদের

বরূণ চক্রবর্তী ৩.৪ ওভারে্ ১৫ রানে চার উইকেট নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে শার্দূল ঠাকুরের তাণ্ডবের টপরে বল হাতে আগুন ঝরালেন বরুণ চক্রবর্তী, সুয়স শর্মা। আর সি আগুন ঝরানো বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮১ রানে বিরাট কোহলিদের হারিয়ে ঘুরে দাঁড়াল নাইটরা।

বৃহস্পতিবার ইডেনে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাপ ডুপ্লেসি। তাঁর সেই সিদ্ধান্ত কার্যত বুমেরাং হয়ে গেল। প্রথমে ব্যাট করে শার্দূল ঠাকুর, রিঙ্কু সিং আর রহমানুল্লাহ গুরুবাজদের চওড়া ব্যাটে ভর করে ঘরের মাঠে রানের পাহাড়ে চড়ে বসে নাইটরা। ২০ ওভারে ২০৪ রান সংগ্রহ করে। ২০ ওভারে জয়ের জন্য ২০৫ রান নেহাত কম নয়। ভালো শুরুও করেছিলেন বিরাট কোহলি ও ফাপ ডুপ্লেসি। ফর্মে থাকা বিরাটকে  ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ব্যক্তিগত ২১ রানের মাথায় থামিয়ে দেন সুনীল নারিন। বিরাটের মতো ডুপ্লসিকেও চটজলদি  ২৩ রানের মাথায় আউট করেন বরুণ চক্রবর্তী।  ম্যাক্সওয়েল (৫) এবং হর্ষল প্যাটেল (০) শিকার হন বরুণের। শাহবাজ আহমেদকে (১) ফেরান সুনীল। সুয়সের বলে আউট হন আঞ্জু।

দীনেশ কার্তিক যখন ক্রিজে এলেন তখন বেঙ্গালুরু দলটি মাঝ গঙ্গায় ডুবতে বসেছে‌। এই অবস্থায় কিছু করার ছিল না অভিজ্ঞ ব্যাটারের। সুয়সের বলে  মাত্র ৯ রানে আউট হন তিনি। শেষ লগ্নে নাইট বোলার সুয়স ও  যেন ভয়ঙ্কর হয়ে ওঠৈন হাইটেক নগরীর দলটির ব্যাটারদের কাছে। ঘরের মাঠে আকাশদীপ কিছুটা চেষ্টা করলেও কোনও লাভ হল না। শেষ পর্যন্ত ঘরের মাঠে নাইট বাহিনীর কাছে ৮১ রানে হারতে হল বেঙ্গালুরুকে‌।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান