IPL 2023: ফের ব্যাটিং বিপর্যয় দিল্লির, জিততে হায়দরাবাদের চাই ১৪৫ রান

মণীশ পাণ্ডে ও অক্ষর পটেল ষষ্ঠ উইকেটে ৬৯ রান যোগ না করলে চরম লজ্জার মুখে পড়তে হতো দিল্লিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পরে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী ছিলেন অনেকেই। কিন্তু তাঁদের আশা পূর্ণ হলো না। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে কার্যত অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন দিল্লির ব্যাটাররা। ফলস্বরূপ ২০ ওভারে মাত্র ১৪৪ রান তুলেছে ডেভিড ওয়ার্নারের দল। ষষ্ঠ উইকেটে অক্ষর পটেল ও মণীশ পাণ্ডেরা বুক চিতিয়ে লড়াই না চালালে চরম লজ্জার মুখে পড়তে হতো দিল্লিকে।  

রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত কার্যত আত্মঘাতী হয়ে দাঁড়ায়। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার ফিল সল্ট। ভুবনেশ্বর কুমারের বল বুঝতেই পারেননি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান ওয়ার্নার ও মিচেল মার্শ। চলতি আইপিএলে লাগাতার ব্যর্থ হওয়ার পরে এদিন ঘুরে দাঁড়াতে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন মার্শ। কিন্তু টি নটরাজনের বলে লেগ বিফোর হয়ে আউট হন। ১৫ বলে করেন ২৫। অষ্টম ওভারে বল করতে এসে দিল্লির মেরুদণ্ড ভেঙ্গে দেন ওয়াশিংটন সুন্দর। একে একে ফিরিয়ে দেন দিল্লির অধিনায়ক ওয়ার্নার (২০ বলে ২১), সরফরাজ খান (১০ বলে ৯) ও আমান হাকিম খানকে (২ বলে চার)। আট ওভারে ৬২ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে দিল্লি।

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান মণীশ পাণ্ডে ও সহ অধিনায়ক অক্ষর পটেল। দেখে শুনে মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন। দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেওয়ার পরে ১৭ তম ওভারে এসে হাত খুলে মারতে থাকেন দুজনে। ১৮তম ওভারে বল করতযে এসে অক্ষরকে (৩৪ বলে ৩৪) ফিরিয়ে জুটি ভাঙেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। দুই বলে বাদে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন মণীশ পাণ্ডে (২৭ বলে ৩৪)। শেষ ওভারে এক বলের ব্যবধানে রান আউট হয়ে যান রিপাল পটেল (৫) ও আনরিখ নর্তজে (২)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে দিল্লি।   

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩