Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিধ্বংসী যশস্বীর ১২৪ রানের দৌলতে মুম্বইয়ের বিরুদ্ধে রানের পাহাড়ে রাজস্থান

৬২ বলে ১২৪ রান করে আরশাদ খানের বলে সাজঘরে ফেরেন রাজস্থানের ওপেনার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের রাজস্থান রয়্যালসের পরিত্রাতা হয়ে আবির্ভূত হলেন যশস্বী জয়সোয়াল। রবিবার রাতে কার্যত মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের বিরুদ্ধে খুনি মেজাজে ব্যাট করে ৬২ বলে করলেন ১২৪ রান। আর তাঁর কাঁধে চেপেই রোহিত শর্মাদের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল রাজস্থান রয়্যালস। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে তুলল ২১২ রান।   

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁর সেই সিদ্ধান্তে যে ভুল ছিল না তা প্রমান করে দেন দুই ওপেনার জস বাটলার ও যশস্বী জয়সোয়াল। ছন্দে থাকা যশস্বীই প্রথম থেকে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। অন্য প্রান্তে উইকেট আঁকড়ে থাকেন বাটলার। ৪২ বলে দুজনে ৭২ রান তোলেন। অষ্টম ওভারে বল করতে এসে বাটলারকে (১৯ বলে ১৮) ফেরান পীযূষ চাওলা। রাজস্থান অধিনায়ক সঞ্জু (১৪) ক্রিজে এসেই তাড়াহুড়ো করতে থাকেন। ফলে বেশিক্ষণ টিঁকে থাকতে পারেননি তিনি। আরশাদ খানের বলে তিলক ভার্মার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। দেবদত্ত পাড়িক্কলকেও দ্রুত ফেরান পীযূষ চাওলা। পর পর তিন উইকেট হারিয়ে খানিকটা চাপের মধ্যে পড়ে যায় রাজস্থান।

শেষ পর্যন্ত একা কুম্ভ হয়ে লড়াই চালানো যশস্বী জয়সোয়াল চতুর্থ উইকেটে জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে সেই চাপ অনেকটাই কাটান। অধিকাংশ সময় নিজেই স্ট্রাইক নেন। ১৫ তম ওভারে বল করতে এসে হোল্ডারকে (৯ বলে ১১) ফেরান জোফ্রা আর্চার। সিমরান হেটমাইয়ারও (৯ বলে ৮ রান)তেমন সুবিধা করতে পারেননি। তাঁকে সাজঘরে ফেরান আরশাদ খান। আগের ম্যাচে বিধ্বংসী হয়ে ওঠা ধ্রুব জোরেল (২) এদিন ব্যর্থ হয়েছেন। রাজস্থানের একের পর এক ব্যাটার যখন সাজঘরে ফিরেছেন তখন একদিকে উইকেট আগলে রেখে দলের রান এগিয়ে নিয়ে যান অপ্রতিরোধ্য যশস্বী। ৫৩ বলেই আইপিএলে প্রথম শতরান করার নজির গড়েন তরুণ ব্যাটার। শেষ পর্যন্ত ৬২ বলে ১২৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ফিরলেন সাজঘরে। ২০ ওভারে সাত উইকেটে ২১২ রান তোলে রাজস্থান। রবিচন্দ্রন অশ্বিন ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত