IPL-2-23-হেড টু হেড লড়াইয়ে এগিয়ে নাইটরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  আর হাতে গোণা মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরই চলতি আইপিএল-এ ঘরের মাঠে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইর্ডাস। প্রতিপক্ষ দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে একবার চোখ বুলিয়ে নিন আইপিএল-এর আসরে দুই দল মোট কতবার ম্যাচ জিতেছে, এবং কতবার মুখোমুখি হয়েছে।

আইপিএল-এর আসরে এখন অবধি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চেলেঞ্জাস বেঙ্গালুরু মোট ৩০ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে অবশ্যই জেতার পাল্লা ভারি রয়েছে নাইট দলের পক্ষে। নাইটরা জিতেছে মোট ১৬ বার এবং বেঙ্গালুরু জিতেছে ১৪ বার।

সর্বোচ্চ রানের নিরিখেও কিন্তু বিরাটদের টেক্কা দিয়ে রেখেছেন সুনীল নারিনরা। ডুপ্লেসিরা যেখানে সর্বোচ্চ রান করেছেন ২১৩, সেখানে নাইটরা করেছেন ২২৩ রান।

সর্বনিম্ন রানের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছেন দক্ষিণের দলটি। বেঙ্গালুরুর সর্বনিম্ন রান যেখানে ৪৯ সেখানে নাইটদের সর্বনিম্ন স্কোর ৮৪।

এবার দেখে নিন কোন বছর কে কতবার কত রানে ম্যাচ জিতেছে কিংবা হেরেছে। প্রথম এই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০০৮ সালে। সেই বছর দুটি ম্যাচেই বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছিল নাইটরা।

এরই বদলা ২০০৯ সালে নিয়ে নেয় বেঙ্গালুরু। তারাও পর পর দুটি ম্যাচে জয়লাভ করে।

আরও জানতে পড়ুন: ফের চেলসির দায়িত্ব ল্যাম্পার্ডhttps://www.live.eimuhurte.com/sports/new-coach-in-chelsa/

২০১০ সালে আবার দুটি দলই একটি করে ম্যাচ জেতে। পরিবর্তন হয় ২০১১ সালে। সেবার দুবারই নাইটদের হারিয়ে ম্যাচ জেতে বেঙ্গালুরু। ২০১২ সালে আবার জয়ের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স। পর পর দুটি ম্যাচেই তাদের কাছে ধরাশায়ী বেঙ্গালুরু।

২০১৩ সালে আবার দুটি দলই একটি করে ম্যাচে জয়লাভ করলেও ২০১৪ সালে আবার কেকেআর-এর কাছে দুটি ম্যাচেই হারের মুখ দেখে দক্ষিণের দলটি। ২০১৫ সালে এরই বদলা নিয়ে নেয় বেঙ্গালুরু পর পর দুটি  ম্যাচ জিতে। ২০১৬-তে দুই দলই একটি করে ম্যাচ জিতলেও ২০১৭-১৮ সালে পর পর দুইবছরই দুটি ম্যাচে কেকেআর ধরাশায়ী করে বেঙ্গালুরুকে। ২০১৯-এ গিয়ে ঘুরে দাঁড়ায় বেঙ্গালুরু। সেবার দুই দলই একটি করে ম্যাচ জেতে।

২০২০ সালে আবার নাইটরা পর পর ধরাশায়ী হয় রয়্যাল চেলেঞ্জার্স বাহিনীর কাছে।  ২০২১-এ তিনবার মুখোমুখি সাক্ষাতে পাল্লা ভারী নাইটদেরই। সেবার মাত্র একটি ম্যাচে জয়লাভ করেছিল বেঙ্গালুরু। বাকি দুটি ম্যাচ জয়লাভ নাইটরা। ২০২২-এ একটি ম্যাচেই মুখোমুখি হয়েছিল দুই দল সেবার কিন্তু নাইটদের মাত্র ৩ উইকেটে হারতে হয়েছিল বেঙ্গালুরুর কাছে। ২০২৩-এ আইপিলএ কোন দলের দিকে পাল্লা ভারি থাকে তা অবশ্য জানা যাবে আইপিএল শেষের পরই।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান