‘মরণ-বাঁচন’ ম্যাচে মুখোমুখি দিল্লি-লখনউ, হারলেই বিদায় ঋষভ-রাহুলদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরের মাঠে ‘মরণ-বাঁচন’ ম্যাচে মঙ্গলবার রাতে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচে হারলেই আইপিএল অভিযান শেষ হবে দিল্লি ও লখনউয়ের। ফলে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এক ম্যাচ কম খেলে লখনউয়ের পয়েন্টও ১২। তবে নেট রান রেটের নিরিখে ঋষভ পন্থদের চেয়ে পিছিয়ে রয়েছেন লোকেশ রাহুলরা। নির্বাসিত থাকায় আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে পারেননি দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। নির্বাসন কাটিয়ে ফের দলে ফিরেছেন তিনি।  আগের ম্যাচে বিরাট কোহলিদের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল দিল্লিকে। অধিনায়ক অক্ষর পটেল ছাড়া আর কোনও ব্যাটাররই রান পাননি। ডেভিড ওয়ার্নার-শাই হোপ-জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক-ত্রিস্তান স্টাবসদের নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ। নিজেদের জাত বোঝাতে ব্যাট হাতে শেষ ম্যাচে তাঁরা জ্বলে উঠবেন বলে আশা করছে দিল্লির ম্যানেজমেন্ট। পাশাপাশি লখনউয়ের ব্যাটারদের অল্প রানে বেঁধে রাখতে বল হাতে জ্বলে উঠতে হবে ইশান্ত শর্মা-খলিল আমেদ-মুকেশ কুমারদের।

অন্যদিকে লখনউ সুপার জায়েন্টস পর পর দুই ম্যাচ হেরে খানিকটা চাপে পড়েছে। সেই চাপ নিয়েই মাঠে নামছেন লোকেশ রাহুলরা। খোদ লখনউ অধিনায়ক চলতি আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। শুধু তাই নয়, কুইন্টন ডি’কক, মার্কাস স্টোইনিসরাও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছেন। ক্রুণাল পাণ্ড্য বল কিংবা ব্যাট হাতে মোটেও দাগ কাটতে পারেননি। লখনউয়ের ব্যাটারদের মতো বোলাররাও চলতি আইপিএলে জ্বলে উঠতে পারেননি। কৃষ্ণাপ্পা গৌথাম, রবি বিষ্ণোই, নাভিন উল হকরা বিপক্ষের ব্যাটারদের কাছে কখনই ত্রাস হয়ে উঠতে পারেননি। মঙ্গলবারের ম্যাচে লখনউয়ের ব্যাটার ও বোলাররা জ্বলে উঠতে পারেন কিনা, তাই দেখার।  

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…