চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ম্যাচ জিতেও ২৪ লক্ষ টাকা জরিমানা গুনলেন শুভমন, কী অপরাধ?

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চেন্নাই সুপার কিংসকে শুক্রবার রাতে হারিয়ে চলতি আইপিএলের প্লে অফে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে গুজরাত টাইটান্স। ঘরের মাঠে চেন্নাইকে ৩৫ রানে রানে দিয়েছেন শুভমন গিলরা। আর ওই জয়ের পরেই বড়সড় শাস্তির মুখে পড়ল অধিনায়ক-সহ গোটা গুজরাত দল। শুভমন গিলকে ২৪ লক্ষ টাকা এবং দলের বাকি সদস্যদের ৬ লক্ষ টাকা করে জরিমানা করেছে আইপিএল পরিচালন সমিতি।

কেন জয়ের পরেও শাস্তির মুখে পড়ল শুভমন গিল-সহ গোটা গুজরাত দল? কী অপরাধ করেছেন গুজরাত টাইটান্সের খেলোয়াড়রা। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, স্লো ওভার রেটের কারণেই শুভমন গিলের ম্যাচ ফি’র ১০০ শতাংশ ও বাকি খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২৫ শতাংশ করে টাকা জরিমানা করা হয়েছে। চেন্নাইয়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার বল শেষ করতে পারেনি গুজরাত। তাই ওই শাস্তি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে একই অপরাধ না করার জন্যও গুজরাত অধিনায়ককে সতর্ক করে দেওয়া হয়েছে। চলতি আইপিএলের আসরে এর পরে একটি ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ না করতে পারলে গুজরাতের অধিনায়ক শুভমন গিলকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আইপিএলের আদর্শ আচরণ বিধি অনুযায়ী, নির্ধারিত দেড় ঘন্টার মধ্যেই ২০ ওভার বল করতে হবে। চেন্নাইয়ের বিরুদ্ধে তা করতে পারেনি গুজরাত। এর আগেও একই অপরাধে শাস্তি দেওয়া হয়েছিল শুভমন গিলকে। প্রথমবার অপরাধের জন্য ১২ লক্ষ টাকা জরিমানার মুখে পড়েছিলেন। 

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ