বিধ্বংসী ম্যাকগার্ক, মুম্বইকে জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্য দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরের মাঠে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের তাণ্ডবের জেরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়ল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছেন ঋষভ পন্থরা। শেষের দিকে নেমে ঝড় তুলেছিলেন ত্রিস্তান স্টাবসও। বল হাতে বেধড়ক মার খেয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ২ ওভারে ৪১ রান দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ওপেনিং করতে নেমে শুরুতেই তাণ্ডব শুরু করে দেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। চার ও ছক্কার ফুলঝুরি ছোটাতে শুরু করেন। মুম্বইয়ের নামী-দামী বোলারদের ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ দশা করেন। মাত্র ১৫ বলেই অর্ধশতরান পূর্ণ করেন অজি ব্যাটার। প্রথম পওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৯২ রান তোলে দিল্লি। নিজের অর্ধশতরানের পরে আরও বেপরোয়া হয়ে ওঠেন ম্যাকগার্ক। এক সময়ে ২৫ বলেই ৮৪ রান করেন। ওই সময়ে মনে হচ্ছিল টি টোয়েন্টিতে দ্রুততম শতরান করার বিশ্বরেকর্ড গড়বেন অজি ব্যাটার। কিন্তু তা হয়নি। অষ্টম ওভারে বল করতে এসে ম্যাকগার্কের তাণ্ডব থামান পীযূষ চাওলা। ১১টি চার ও ছয়টি বিশাল ছক্কার সাহায্যে ২৭ বলে ৮৪ রান করে ফেরেন অজি ব্যাটার।

খানিক বাদে মহম্মদ নবির বলে ঈশান কিশনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল। তিনি করেন ২৭ বলে ৩৬। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে শাই হোপ ও দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ ৫৩ রান যোগ করেন। লিউক উডের বলে সাজঘরে ফিরে যান শাই হোপ। ১৭ বলে ৫টি বিশাল ছক্কার সাহায্যে ৪১ রান করেন তিনি। চতুর্থ উইকেটে ঋষভ ও ত্রিস্তান স্টাবস ৫৫ রানের পার্টনারশিপ গড়েন। ১৯ তম ওভারে বল করতে এসে ঋষভকে (১৯ বলে ২৯) ফিরিয়ে জুটি ভাঙেন যশপ্রীত বুমরা। শেষ পর্যন্ত ত্রিস্তান স্টাবস ও অক্ষর পটেল দলের ইনিংসকে ২৫৭ রানে টেনে নিয়ে যান। স্টাবস ২৫ বলে ৪৮ ও অক্ষর ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১