লখনউকে ৯৮ রানে হারিয়ে শীর্ষে কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের রানের পাহাড়ের নিচে চাপা পড়ল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে সুনীল নারাইন আর ফিল সল্টের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলেছিল নাইটরা। জবাবে ১৬.১ ওভারে ১৩৭ রানেই থেমে গেলেন লোকেশ রাহুলরা। এদিন হেরে যাওয়ায় লখনউয়ের প্লে অফে পৌঁছনো খানিকটা কঠিন হয়ে গেল। উল্টোদিকে জয়ের সুবাদে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে সরিয়ে শীর্ষস্থান দখল করল কেকেআর।

রবিবার রাতে ঘরের মাঠে জয়ের জন্য ২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনউ। দ্বিতীয় ওভারেই মিচেল স্টার্কের বলে অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দি করে আর্শিন কুলকার্নিকে (৯) সাজঘরে ফেরত পাঠান রমনদীপ সিং। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে অধিনায়ক লোকেশ রাহুল ও মার্কাস স্টোইনিস দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন। দুজনে দেখেশুনে খেলে ৫০ রান যোগ করেন। অষ্টম ওভারে বল করতে এসে লখনউ অধিনায়ক রাহুলকে (২৫) ফিরিয়ে জুটি ভাঙেন হর্ষিত রানা। আর তার পরেই যেন ধস নামে লখনউয়ের ব্যাটিং অর্ডারে। পর পর সাজঘরে ফিরে যান দীপক হুডা (৫), মার্কাস স্টোইনিস (৩৬) ও নিকোলাস পুরান (১০) ও আয়ুষ বাদোনি (১৫)। ১০৯ রানে ছয় উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে লখনউ। কার্যত জয়ের আশা শেষ হয়ে যায় লোকেশ রাহুলদের।

সপ্তম উইকেটে জুটি বেঁধে অ্যাশটন টার্নার ও ক্রুণাল পাণ্ড্য খানিকটা প্রতিরোধের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু বরুণ চক্রবর্তীদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে সুবিধা করে উঠতে পারেননি। বরং আস্কিং রেট ক্রমাগত বেড়ে যাওয়ায় চরম চাপে পড়ে যায় লখনউ। ১৪তম ওভারে টার্নারকে (১৬)নিজের বলে ফিরতি ক্যাচ ধরে ফেরান বরুণ চক্রবর্তী। পরের ওভারে ক্রুণাল পাণ্ড্যকে (৫) আউট করেন হর্ষিত রানা। শেষ পর্যন্ত ১৩৭ রানেই গুটিয়ে যায় লখনউ। ঘরের মাঠে লজ্জার হার হজম করতে হয় লোকেশ রাহুলদের। কলকাতার হয়ে বরুণ চক্রবর্তী ৩০ রানে ৩টি এবং হর্ষিত রানা ২৪ রানে ৩ উইকেট নেন।  

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন, কবে চূড়ান্ত তালিকা?

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা