ফের ময়াঙ্কের আগুন ঝরানো বোলিং, ২৮ রানে হারলেন কোহলিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারা ম্যাচ কার্যত তাঁর আগুন ঝরানো বোলিংয়ের কারণেই জিতেছিল লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার রাতে সেই ময়াঙ্ক যাদবের গতির কাছে হার মানতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ঘরের মাঠে ১৮২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৫৩ রানেই গুটিয়ে গেলেন  বিরাট কোহলিরা। ৪ ওভারে ১৪ রানে তিন উইকেট নিলেন ময়াঙ্ক। শুধু তাই নয়, দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে তরুণ পেসার বুঝিয়ে দিলেন ভবিষ্যতের তারকা হতেই এসেছেন তিনি।

ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে জিততে বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ১৮২ রান। শুরু থে, দু্কই ম্ইযাচে সতর্ক হয়ে খেলা শুরু করেন বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি ও অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি। কিন্তু আচমকা অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট বিসর্জন দেন বিরাট। ১৬ বলে ২২ রান করে এম সিদ্ধার্থের বলে সাজঘরে ফেরেন চলতি আইপিএলের সর্বোচ্চ রানকারী। ষষ্ঠ ওভারে বল করতে এসেই আগুন ঝরাতে শুরু করেন ময়াঙ্ক যাদব। তার প্রথম বলে অকারণে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে ফেরেন অফ ফর্মে থাকা বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি (১৯)। দুই বল বাদে শূন্য রানে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। নিজের পরের ওভারে বল করতে এসে ক্যামেরন গ্রিনের স্ট্যাম্প ছিটকে দেন ময়াঙ্ক। ৯ বলে ৯ রান করে ফেরেন অজি অলরাউন্ডার। ৫৮ রানে প্রথম চার ব্যাটারকে হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে যায় বেঙ্গালুরু।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান রজত পাতিদার ও অনুজ রাওয়াত। দুজনে দেখেশুনেই খেলছিলেন। ১৩ তম ওভারে এসে অনুজকে (১১) ফিরিয়ে জুটি ভাঙেন মার্কাস স্টোইনিস। একা কুম্ভ হয়ে খানিকটা লড়াই চালানোর চেষ্টা করেছিলেন রজত পাতিদার। তাকেও ফিরিয়ে দিয়ে বেঙ্গালুরুর ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন ময়াঙ্ক। দীনেশ কার্তিক (৪) ও ময়াঙ্ক ডাগরও (০) ব্যর্থ হন। শেষের দিকে খানিকটা আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টা করেছিলেন মহীপাল লোমরুর। ১৩ বলে ৩৩ রান করেন তিনি। কিন্তু তাঁকে থামান যশ ঠাকুর। শেষ ওভারে মোহামমদ সিরাজকে ফিরিয়ে বেঙ্গালুরুকে গুটিয়ে দেন নাভিন উল; হক।

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের