দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুমরার ৫ উইকেট, কার্তিকের ব্যাটে মুম্বইকে ১৯৭ রানের লক্ষ্য বেঙ্গালুরুর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: যশপ্রীত বুমরার আগুন ঝরানো বোলিংয়ে খানিকটা ঝলসে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু শেষের দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেন দীনেশ কার্তিক। তাঁর ২৩ বলে অপরাজিত ৫৩ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলল বেঙ্গালুরু। বিরাটদের হয়ে রান পেয়েছেন অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি ও রজত পাতিদারও। চার ওভার বল করে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বুমরা।  

বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য। শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। মাত্র ৩ রানে সাজঘরে ফেরেন চলতি আইপিএলের সর্বাধিক রানকারী বিরাট কোহলি। তাঁকে ফেরান যশপ্রীত বুমরা। তিন নম্বরে নামা উইল জ্যাকসও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৮ রান করে ফিরে যান। ২৩ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বেঙ্গালুরু। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে টেনে তোলেন অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি ও রজত পাতিদার। দুজনে মুম্বইয়ের বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। মারমুখী মেজাজে তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে মাত্র ২৫ বলে অর্ধ শতরান করেন রজত। তাঁর হাতে নির্দয় প্রহার থেকে লাইন-লেংথ খানিকটা হারিয়ে ফেলেন শেষ পর্যন্ত দ্বাদশ ওভারে বল করতে এসে রজতকে ফিরিয়ে ৮২ রানের জুটি ভাঙেন গেরাল্ড কোয়ে‍ৎজে। পরের ওভারে অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফেরান শ্রেয়স গোপাল।

এর পরে দীনেশ কার্তিকের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি। চারটি চার ও দুই ছক্কার সাহায্যে ৩৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। আগের ম্যাচে ব্যর্থ দীনেশ কার্তিক এদিন শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। ১৭তম ওভারে বল করতে এসে বেঙ্গালুরুকে জোড়া ধাক্কা দেন স্পিডস্টার যশপ্রীত বুমরা। চতুর্থ বলে ফিরিয়ে দেন ডুপ্লেসিকে (৩৯ বলে ৬১)। পরের বলে ফেরান মহীপাল লোমরুরকে। ফলে ফের চাপে পড়ে বেঙ্গালুরু। ১৯তম ওভারে বল করতে এসে ফের কোহলিদের শিবিরে জোড়া ধাক্কা দেন বুমরাহ। তৃতীয় ও চতুর্থ বলে ফিরিয়ে দেন সৌরভ চৌহান (৯) ও বিজয়কুমার ব্যশককে(০)। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে দলকে ১৯৬ রানে পৌঁছে দেন কার্তিক। তিনি অপরাজিত থাকেন ৫৩ রানে।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ