মঙ্গলে হায়দরাবাদের মুখোমুখি শ্রেয়সরা, কেকেআরের সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলা ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। ফলে দুই দলই যে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ফলে প্রথম কোয়ালিফায়ারে ধুন্ধুমার লড়াইয়ের যে সাক্ষী থাকছেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শকরা, তা বলাই বাহুল্য।

চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে কেকেআর। শীর্ষস্থান দখল করে প্লে-অফে জায়গা করে নিয়েছেন শ্রেয়স আইয়াররা। ১৪ ম্যাচের মধ্যে দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ৯টি ম্যাচে জয় পেয়েছেন। শেষ পাঁচটি ম্যাচে অপরাজিত ছিলেন নাইটরা। ফলে প্রথম কোয়ালিফায়ার জিতে সেই রেকর্ড অটুট রাখতে  চাইছেন তাঁরা। সেই লক্ষ্যেই হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশ সাজাচ্ছেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর।

গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের যে প্রথম একাদশ ছিল, সেই দলে একটি পরিবর্তন হতে পারে। অনুকুল রায়ের জায়গায় দলে ঠাঁই পেতে পারেন নীতীশ রানা। ইনিংসের গোড়াপত্তন করতে পারেন সুনীল নারাইন ও রহমানুল্লাহ গুরুবাজ। চলতি আইপিএলে লাগাতার ব্যর্থ হলেও প্যাট কামিন্সদের বিরুদ্ধে দলে জায়গা করে নিচ্ছেন রিঙ্কু সিং। বল হাতে আক্রমণের নেতৃত্ব দেবেন আন্দ্রে রাসেল। তাছাড়া হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী থাকছেন। -এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার সম্ভাব্য প্রথম একাদশ-

রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, মিচেল স্টার্ক ও বরুণ চক্রবর্তী।

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি