টস জিতে বল করার সিদ্ধান্ত নিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে চিপক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। সন্ধের পর শিশির পড়ার কারণে ব্যাটারদের বল করতে সমস্যা হবে ধরে নিয়েই তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। 

প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের কাছে লজ্জার হার শিকার করতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। শক্তিশালী ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। উল্টোদিকে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে রাজস্থান রয়্যালস। ফলে মানসিকভাবে প্যাট কামিন্সদের তুলনায় অনেকটাই এগিয়ে সঞ্জু স্যামসনরা।

শুক্রবার টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে হায়দরাবাদ। পাওয়ার প্লে’তে ট্রেন্ট বোল্ট বল হাতে আগুন ঝরাতে শুরু করেন। প্রথম ওভারেই বোল্টের বলে টম কোহেলারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন হায়দরাবাদের অন্যতম গোড়াপত্তনকারী ব্যাটার অভিষেক শর্মা। একটি ছক্কা ও একটি চারের সাহায্যে পাঁচ বলে ১২ করে সাজঘরে ফেরেন তিনি। এর পরে ট্র্যাভিস হেড ও রাহুল ত্রিপাঠী জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। আক্রমণাত্মক হিসাবে পরিচিত হেডকে অবশ্য  প্রথম থেকেই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায়। উল্টোপ্রান্তে রাহুল ত্রিপাঠী আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। পঞ্চম ওভারে বল করতে এসে হায়দরাবাদকে জোড়া ধাক্কা দেন বোল্ট। প্রথমে রাহুল ত্রিপাঠীকে (১৫ বলে ৩৭) ফিরিয়ে দেন। পরে ফেরান আইডেন মার্করামকে (১)। ৫৭ রানে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় প্যাট কামিন্সের দল।    

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে