দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুজরাতকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে রয়ে গেলেন বিরাটরা

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেসেখেলেই জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি ও বিরাট কোহলির চওড়া ব্যাটে ভর করে ৬.২ ওভার বাকি থাকতে হাতে চার উইকেট নিয়ে জিতে গেল আরসিবি। আর এই জয়ের ফলে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখলেন বিরাট কোহলিরা।

শনিবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি। ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে গুজরাত। ১৯ রানের মধ্যেই তিন উইকেট হারায়। ঋদ্ধিমান সাহা (১), শুভমন গিল (২) ও সাই সুদর্শন (৬) চরম ব্যর্থ হন। এর পরে চতুর্থ উইকেটে শাহরুখ খান ও ডেভিড মিলার জুটি বেঁধে ৬১ রান যোগ করেন। কর্ণ শর্মার বলে ডেভিড মিলার ফেরেন (৩০) ফিরে যান। পরের ওভারে সাজঘরে ফেরেন শাহরুখ খানও (৩৭)। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে রাহুল তেওতিয়া ও রশিদ খান দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। ১৮তম ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন যশ দয়াল। ফিরিয়ে দেন রশিদ খান (১৮) ও রাহুল তেওতিয়াকে (৩৫)। শেষ ওভারে পর পর তিন বলে তিন উইকেট খোয়ায় গুজরাত। বিজয়কুমার ব্যশকের বলে ফিরে যান মানব সুথার (১), মোহিত শর্মা (০) এবং বিজয় শঙ্কর (১০)। ১৯.৩ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় গুজরাত।

জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঘরের মাঠে ঝড় তোলেন আরসিবির অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি ও বিরাট কোহলি। চার ও ছয়ের ফুলঝুরি ছোটান দুজনে। আর বেধড়ক মার খেয়ে নিশামনা হারিয়ে ফেলেন গুজরাতের বোলাররা। মাত্র ১৮ বলেই আটটি চার ও দুটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান তুলে নেন আরসিবি অধিনায়ক। শেষ পর্যন্ত ডুপ্লেসিকে থামান জসুয়া লিটল। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে শাহরুখ খানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আরসিবি অধিনায়ক। আউট হওয়ার আগে ২২ বলে ১০টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৬৪ রান করেন ডুপ্লেসি। প্রথম পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৯২ রান তোলে বেঙ্গালুরু। সবাই ধরে নিয়েছিলেন কার্যত হেসেখেলেই জিতবেন বিরাটরা। কিন্তু তা হয়নি। পাওয়ার প্লে’র পরেই দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে গুজরাত। সৌজন্যে নূর আমেদ ও জসুয়া লিটল।

সপ্তম ওভারে উইল জ্যাকসকে (১) ফেরান নূর আমেদ। অষ্টম ওভারে বল করতে এসে আরসিবি শিবিরে জোড়া আঘাত হানেন জসুয়া লিটল। তৃতীয় বলে ফিরিয়ে দেন রজত পাতিদারকে (২) আর শেষ বলে গ্লেন ম্যাক্সওয়েলকে (৪)। স্কোর বোর্ডে চার রান যোগ হতে না হতেই ক্যামেরন গ্রিনকে (১) ফিরিয়ে দেন লিটল। ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে একের পর এক সতীর্থের ফিরে যাওয়া দেখে বোধ হয় ধৈর্য্য হারিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি। দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব ভুলে মাথা গরম করে অকারণে নূর আমেদের বলে বাজে শট খেলে  ফিরে যান। আউট হওয়ার আগে তিনি করেন ২৭ বলে ৪২ রান। মাত্র ২৫ রানের মধ্যে ৬ উইকেট হারানোয় হারের আশঙ্কায় আরসিবির সমর্থকদের মুখ পাংশুর আকার ধারণ করে। জয়ের গন্ধ পেয়ে দ্বিগুণ উ‍ৎসাহ নিয়ে বল করতে থাকেন গুজরাতের বোলাররা। যদিও খুব একটা লাভ হয়নি। সপ্তম উইকেটে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন দীনেশ কার্তিক ও স্বপ্নিল সিংহ। শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে ১৩.৪ ওভারেই দলকে কাঙ্খিত জয় এনে দেন স্বপ্নিল। তিনি অপরাজিত থাকেন ৯ বলে ১৫ রানে। অন্য প্রান্তে দীনেশ কার্তিক ১২ বলে তিনটি চারের সাহায্যে ২১ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ