নীতীশের দাপুটে ব্যাটিংয়ে রাজস্থানকে জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ট্র্যাভিস হেড, নীতীশ কুমার রেড্ডি ও হাইনরিখ ক্লাসেনের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে প্যাট কামিংসের দল। রাজস্থান রয়্যালসের কোনও বোলারই বল হাতে এদিন হায়দরাবাদের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেননি।

বৃহস্পতিবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিংস। যদিও ঘরের মাঠে শুরুটা খুব একটা ভাল হয়নি স্বাগতিকদের। পঞ্চম ওভারেই আবেশ খানের বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা (১২)। পরের ওভারে আউট হয়ে যান আমলপ্রীত সিং (৫)। ৩৫ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় হায়দরাবাদ। এর পরেই তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয়ের হাত থেকে টেনে তোলেন ট্র্যাভিস হেড ও নীতীশ কুমার রেড্ডি। দুজনে দেখেশুনে খেলতে থাকেন। ১২.২ ওভারে একশো রানের গণ্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো হেড ৩৯ বলে ছয়টি চার ও দুটি ছক্কার সাহায্যে  নিজের অর্ধশতরান পূর্ণ করেন। যদিও তার পরে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ১৫তম ওভারে আবেশ খানের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হেড। আউট হওয়ার আগে করেন ৪৪ বলে ৫৮ রান।

হেড ফেরার পরে হাইনরিখ ক্লাসেন ও নীতীশ আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। ৩০ বলে ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন নীতীশ। উল্টোপ্রান্তে থাকা ক্লাসেনও ঝড় তোলেন। আর দুই হায়দরাবাদি ব্যাটারের হাতে বেধড়ক মার খেয়ে নিশানা হারিয়ে ফেলেন রাজস্থানের বোলাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। ৪২ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন নীতীশ। অন্যদিকে ১৯ বলে তিন ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৪২ রান করে অপরাজিত রয়ে যান ক্লাসেন।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে