শনি রাতে ইডেনে KKR-RCB মহাযুদ্ধ, মুখোমুখি সাক্ষাতে কারা এগিয়ে?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান। আজ শনিবার (২২ মার্চ) রাতে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই পর্দা উঠছে অষ্টাদশতম আইপিএলের। শক্তির নিরিখে বলা চলে, দুই দলই সমান। যাকে বলে ‘সেয়ানে-সেয়ানে’ কোলাকুলি। যদিও চোখ রাঙাচ্ছে বৃ্ষ্টি। ভিলেন হয়ে আজকের ম্যাচ ভেস্তে দিতে পারে। তবে যদি বরুণ দেব সদয় হন এবং শেষ পর্যন্ত ২০ ওভারের ম্যাচ হয়, তাহলে ধুন্ধুমার লড়াই দেখার সম্ভাবনা থাকবে।

আজকের হাইভোল্টেজ ম্যাচের আগে একবার চোখ বোলানো যাক পরিসংখ্যানের পাতায়। পরিসংখ্যান বলছে, আইপিএলে মুখোমুখি সাক্ষাতে বেঙ্গালুরুর চেয়ে অনেকটাই এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত দুই দলের মুখোমুখি সাক্ষাত হয়েছে ৩৪ বার। তার মধ্যে নাইটরা জিতেছে ২০ বার। আর বেঙ্গালুরু জিতেছে ১৪ বার। অর্থা‍ৎ বিরাট কোহলিদের চেয়ে ছয়বার বেশি জিতেছেন অজিঙ্কা রাহানেরা। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ৮ মে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল দুই দল। বৃষ্টির কারণে ১৬ ওভারের ম্যাচ হয়েছিল। সেবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১২৯ রন তুলেছিল। কম পুঁজি নিয়েও বেঙ্গালুরুকে রুখে দিয়েছিল। চার উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছিলেন মার্ক বাউচাররা। সৌরভ গঙ্গোপাধ্যায় দুরন্ত বল করেছিলেন। তিন ওভার হাত ঘুরিয়ে সাত রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। ফিরতি ম্যাচে বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে ১৪০ রানে হারিয়েছিলেন মহারাজরা।

পরের বছর ২০০৯ সালে দু’বারই কলকাতাকে হারিয়ে মধূর প্রতিশোধ নিয়েছিল বেঙ্গালুরু। তবে ২০২২ সালের পরে আর নাইটদের হারাতে পারেননি বিরাট কোহলিরা। ২০২৩ ও ২০২৪ সালে দুই লেগ মিলিয়ে চার ম্যাচেই জয় হাসিল করেছিল শাহরুখ খানের দল। কলকাতার বিরুদ্ধে বেঙ্গালুরুর সর্বোচ্চ সংগ্রহ ২২১ রান। আর সর্বনিম্ন ৪৯ রান। উল্টোদিকে বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতার সর্বোচ্চ স্কোর ২২২ রান। আর সর্বনিম্ন ৮৪। আজকের ম্যাচে যেমন কলকাতার খেলোয়াড়রা জয়ের ধারা অব্যাহত রাখতে ঝাঁপাবেন, তেমনই নাইটদের বিরুদ্ধে জয়ের খরা কাটাতে বিরাট কোহলিরা সর্বশক্তি দিয়ে যে ঝাঁপাবে তা বলাই বাহুল্য। দুই দলে যেমন বেশ কয়েকজন ব্যাটার রয়েছেন যারা যে কোনও মুহুর্তে ম্যাচের মোড় ঘোরাতে পারেন, তেমনই বোলারও রয়েছেন, যারা ম্যাচের ফল উল্টে দিতে পারেন, তাই শেষ হাসি কে হাসবেন, তা জানতে অপেক্ষা ছাড়া আর কোনও গতি নেই।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে