অশ্বনী’র আগুনে বোলিংয়ে ১১৬ রানে গুটিয়ে গেল কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি মুম্বই: অভিষেকেই বল হাতে আগুন ঝরালেন ২৩ বছরের অনামী বাঁ হাতি পেসার অশ্বনী কুমার। আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। সোমবার (৩১ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারও খেলতে পারলেন না বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬.২ ওভারে ১১৬ রানেই গুটিয়ে গেলেন অজিঙ্ক রাহানেরা। কলকাতার হয়ে সর্বোচ্চ রান করেছেন অঙ্গকৃশ রঘুবংশী (২৬)। মুম্বইয়ের হয়ে অশ্বনী কুমার ৩ ওভারে ২৪ রান খরচ করে চার উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। আগের ম্যাচে না থাকা সুনীল নারাইন চোট সারিয়ে এদিন দলে জায়গা করে নেন। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচ সুখকর হল না তাঁর কাছে। প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের চতুর্থ বলে ছিটকে গেল ক্যারিবীয় ব্যাটারের স্টাম্প। কোনও রান না করেই সাজঘরে ফিরতে হল কেকেআরের ওপেনারকে। সেই ধাক্কা সামলানোর আগে দ্বিতীয় ওভারে চহারের বলে অশ্বিনীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আগের ম্যাচে জয়ের নায়ক কুইন্টন ডি’কক (১)। হাত খুলে ব্যাট করে মুম্বইয়ের বোলারদের উপরে পাল্টা চাপ তৈরির চেষ্টা চালান নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু বেশিক্ষণ টিঁকতে পারেননি তিনি। অশ্বনীর বলে তিলকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন  রাহানে (১১)। পাঁচ নম্বরে নামা বেঙ্কটেশ আইয়ার এদিন ফের ব্যাট হাতে ব্যর্থ হন। ৯ বলে মাত্র ৩ রান করে দীপক চহারের বলে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাইটদের সবচেয়ে দামী ক্রিকেটার। প্রথম পাওয়ার প্লে-তে চার উইকেট খুঁইয়ে ৪১ রান তোলে নাইটরা।

একা কুম্ভ হয়ে লড়াই চালানো অঙ্গকৃশ রঘুবংশী বড় ইনিংস খেলার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু না, তিনিও বেশিক্ষণ থিথু হতে পারেননি। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে সপ্তম ওভারেই মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্যর বলে নমন ধীরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান (১৫ বলে ২৬)। প্রথম সারির ব্যাটাররা ধরাশায়ী হওয়ার পরে কলকাতার সমর্থকরা যে দুজনের দিকে তাকিয়েছিলেন সেই রিঙ্কু সিংহ ও মণীশ পাণ্ডে হতাশ করেন। ১১তম ওভারে বল করতে এসে দুজনকে ফেরান অশ্বনী কুমার। চলতি আইপিএলে চরম ব্যর্থ রিঙ্কু ফেরেন ১৭ রান করে। আর মণীশ পাণ্ডে করেন ১৯ রান। আট নম্বরে ব্যাট করতে নামা আন্দ্রে রাসেল যে শুধু অতীতের ছায়া ফের এদিন বোঝা গেল। অশ্বনীর বল সামলাতে ল্যাজেগোবরে হলেন। শেষ পর্যন্ত ১১ বলে পাঁচ রান করে সাজঘরে ফেরেন। ১৫তম ওভারে বল করতে এসে হর্ষিত রানাকে (৪) ফেরান বিগনেশ পুথুর। ১৪.৪ ওভারে কোনও ক্রমে ১০০’র গণ্ডি ছোঁয় নাইটরা। শেষের দিকে মেরে খেলে দলকে খানিকটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন রামনদীপ সিংহ। ১৭তম ওভারের দ্বিতীয় বলেই তাঁকে থামান মিচেল সান্তনার। ১২ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন রামনদীপ।

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা