নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের মাঠে তিনি ‘ক্যাপ্টেন কুল’, কিন্তু স্ত্রী সাক্ষী ধোনির সামনে মহেন্দ্র সিং ধোনিকে দেখা গেল একেবারে অন্য রূপে। আম্বানিদের নবরাত্রি উৎসবে হাজির ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানেই আইসক্রিম খাওয়ানোর নাম করে স্ত্রীকে বারবার বোকা বানালেন  ধোনি। সাক্ষী মুখ বাড়াতেই চামচ সরিয়ে নিজেই আইসক্রিম খেয়ে নিলেন মাহি। আর ধোনির এমন দুষ্টুমির জবাবে সাক্ষীর মজার প্রতিক্রিয়া দেখে নেটপাড়ায় এখন হাসির রোল উঠেছে। তাঁদের এই মিষ্টি মুহূর্তের ভিডিও এই মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধোনির এমন দুষ্টুমি দেখে মজা পেয়েছেন অনুরাগীরাও।

গুজরাতের জামনগরে আম্বানি পরিবারের নবরাত্রি উদ্‌যাপনে স্ত্রী সাক্ষীকে নিয়ে হাজির হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেখানেই তাঁদের খুনসুটির একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়।  ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে আইসক্রিমের কাপ নিয়ে বসে রয়েছেন ধোনি। স্ত্রী সাক্ষীকে এক চামচ আইসক্রিম খাওয়ানোর জন্য এগিয়ে দেন তিনি। কিন্তু সাক্ষী মুখ বাড়িয়ে খেতে গেলেই আচমকা চামচ সরিয়ে নেন ধোনি। শুধু তাই নয়, সেই আইসক্রিম নিজেই মুখে পুরে নেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এর পরেও অবশ্য থামেননি ধোনি। ফের একই কায়দায় সাক্ষীকে আইসক্রিম খাওয়ানোর ভান করেন তিনি। আর দ্বিতীয়বারও একই কাণ্ড ঘটতেই মজার ছলে ধোনির হাতে  মারেন সাক্ষী। তাঁদের এই খুনসুটির মুহূর্তই নজর কেড়েছে নেটিজেনদের। 

উল্লেখ্য, ক্রিকেটের মাঠে ঠান্ডা মাথায় ম্যাচ পরিচালনা করার জন্য ধোনির পরিচিতি বিশ্বজোড়া। কিন্তু মাঠের বাইরেও যে তাঁর মধ্যে এমন মজার মেজাজ রয়েছে, সেটাই বুঝিয়ে দিল এই ভিডিও। স্ত্রী সাক্ষীর সঙ্গে তাঁর স্বতঃস্ফূর্ত মজার মুহূর্ত দেখে অনুরাগীরা বেশ আনন্দ পেয়েছেন। রবিবার (১৮ অক্টোবর), জামনগরের রিলায়্যান্স টাউনশিপে আম্বানি পরিবারের নবরাত্রি  অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি ও সাক্ষী। তাঁদের সঙ্গে ছিলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টও। উৎসবের একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কোথাও দেখা গিয়েছে তারকাদের বিভিন্ন রাইডে চড়তে, কোথাও আবার আইসক্রিম খেতে ও একসঙ্গে সময় কাটাতে। 

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগানের ঘটনায় মুখ খুললেন সৌরভ, রাজ্যবাসীকে দিলেন বিশেষ বার্তা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন গায়ক জুবিন নৌটিয়ালের বাবা

সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান, ইছামতির ধারে বুড়িমার দান করা পুজো এবার শতবর্ষে

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

মহাষ্টমীতে বারাকপুর রামকৃষ্ণ মিশনে ৫০ কুমারীর পুজো, আদ্যাপীঠেও ভক্তদের ঢল

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২