গম্ভীরের শূন্যস্থান পূরণ আর এক চ্যাম্পিয়নের, KKR-এর নতুন মেন্টরের নাম ঘোষণা

জাতীয় দলের কোচ হিসাবে গম্ভীরের নাম চূড়ান্ত হয়ে যাওয়ার পর থেকেই নতুন মেন্টরের সন্ধান শুরু করেছিল কেকেআর কর্তৃপক্ষ। তবে নাইটদের মেন্টর হিসেবে ম্যানেজমেন্টের প্রাথমিক পছন্দ ছিলেন রাহুল দ্রাবিড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে KKR-এর ট্রফির খরা কাটিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর প্রশিক্ষণেই ১০ বছর পরে নাইটদের মুকুটে উঠেছে IPL জয়ের ট্রফি। তবে কেকেআরে গম্ভীরের প্রত্যাবর্তন বেশিদিন স্থায়ী হয়নি। এখন তিনি ভারতীয় দলের কোচ। কিন্তু এবার প্রশ্ন, দ্রাবিড়ের পর ইন্ডিয়া টিমের মেন্টর হয়েছেন গৌতম গম্ভীর। তাহলে কেকেআরে তাঁর শূন্যস্থানে কে আসবেন? জানা হয়েছে, গৌতম গম্ভীরের শূন্যস্থান পূরণ করতে আরেক ‘চ্যাম্পিয়ন’কে বেছে নিয়েছে KKR ম্যানেজমেন্ট।

জানা গিয়েছে, IPL- এর আগামী মরশুম থেকে নাইটদের মেন্টর হচ্ছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। যিনি গতকাল ইনস্টাগ্রামের একটি পোস্টের মাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন, SPL-এর মরসুম শেষে তাঁর এই ঘোষণা ভক্তদের অবাক করেছে। আসলে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ক্রিকেটারের SPL-এর একটি ম্যাচে কুঁচকিতে মারাত্মক আঘাত লেগেছে। যার ফলে SPL-এর আগামী মরসুমগুলিতে তাঁর খেলা অনিশ্চয়তা হয়ে পড়ে। তাই তিনি বর্ণাঢ্য কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। আর অলরাউন্ডার ক্রিকেটারের অবসরের ঘোষণার পরেই শুক্রবার সরকারিভাবে নাইট শিবির জানিয়ে দিল যে, IPL-এর আগামী মরশুমে KKR-এর কোচ হচ্ছেন ডোয়েন ব্র্যাভো।

জাতীয় দলের কোচ হিসাবে গম্ভীরের নাম চূড়ান্ত হয়ে যাওয়ার পর থেকেই নতুন মেন্টরের সন্ধান শুরু করেছিল কেকেআর কর্তৃপক্ষ। তবে নাইটদের মেন্টর হিসেবে ম্যানেজমেন্টের প্রাথমিক পছন্দ ছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু বিশ্বকাপজয়ী কোচ দিনকয়েক আগেই যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে। এরপর থেকেই গম্ভীরের মতো কোনও প্রাক্তনের খোঁজ করছিল নাইট ম্যানেজমেন্ট, অবশেষে ব্রাভোর অবসর ঘোষণার পরেআ নাইটের মেন্টরের চেয়ারে বসানো হল ক্যারিবিয়ান এই তারকাকে। টি-২০ ক্রিকেটে সর্বকালের সেরা ব্র্যাভো। সাড়ে পাঁচশোর বেশি ম্যাচ রয়েছে তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে। আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন তিনি। ১৬১টি ম্যাচে ১৫৬০ রান করেছেন, সেই সঙ্গে ১৮৩টি উইকেট নিয়েছেন বল হাতে। চেন্নাইয়ের হয়ে একাধিক আইপিএল জয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই তাঁর থেকে ভাল মেন্টর আর কে বা হতে পারে। অবশ্য শাহরুখের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আগেই যুক্ত ব্রাভো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। অবসরের আগে ত্রিনবাগো নাইট রাইডার্সের সেরা খেলোয়াড় ছিলেন তিনিই।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?