Loading live market data...
Loading active stocks...
Connecting...

টস জিতলেন শ্রেয়স, প্রথমে ব্যাট করবেন বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অপেক্ষার কাউন্টডাউন শেষ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের শিরোপা দখলের মহাযুদ্ধে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। অতীতে ফাইনালে উঠলেও শিরোপা দখল অধরা থেকে গিয়েছিল দুই দলের কাছে। আজকের ম্যাচে তাই শিরোপা জয় করে নতুন ইতিহাস লেখার সুযোগ থাকছে দুই দলের কাছে। যারাই জিতুক না কেন, নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে আইপিএলের অষ্টাদশ সংস্করণে। ইতিমধ্যে টস হয়ে গিয়েছে। টস জিতে প্রথমে আরসিবিকে ব্যাট করতে পাঠিয়েছেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার।

খাতায় কলমে পঞ্জাব কিংসের তুলনায় সামান্য হলেও এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাটিংয়ে ফিল সল্ট-বিরাট কোহলি-রজত পাতিদার-জিতেশ শর্মারা যে কোনও মুহুর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। প্রত্যেকেই দারুণ ছন্দে রয়েছেন। বিপক্ষের বোলিং আক্রমণকে তছনছ করে দিচ্ছেন। প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসকে ১০১ রানেই গুটিয়ে দিয়েছিলেন জশ হেজলউড-সুয়শ শর্মারা। অজি অলরাউন্ডার হেজলউড বেগুনি টুপির মালিক হওয়ার দৌড়ে দ্বিতীয়স্থানে রয়েছেন। ঝুলিতে পুরেছেন ২১টি উইকেট। তাছাড়া ভুবনেশ্বর কুমার-যশ দয়ালের মতো বোলাররাও বল হাতে যে কোনও মুহুর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।

অন্যদিকে গ্রুপ পর্বের খেলায় পঞ্জাবের ওপেনিং জুটি প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ দুর্দান্ত খেললেও প্লে-অফের দুই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে হারানোর ক্ষেত্রে কাণ্ডারির ভূমিকা পালন করেছিলেন শ্রেয়স আইয়ার ও নেহহাল ওয়াধেরা। কিন্তু প্রতি ম্যাচেই দলকে বিপদদ থকে তাঁরা উদ্ধার করবেন, তা ভাবার কোনও কারণ নেই। যদিও জস ইংলিস-মার্কাস স্টোইনিস এবং শশাঙ্ক সিংহদের দিকে তাকিয়ে পঞ্জাবের সমর্থকরা। বোলিংয়ে আর্শদীপ সিংহ এবং যুজবেন্দ্র চহল রয়েছেন। তাঁদের সঙ্গে আজমাতুল্লাহ ওমরজাই-হরপ্রীত ব্রার ও কাইল জেমিসনরা থাকছেন। শিরোপা জয় করতে হলে তাঁদেরও বল হাতে জ্বলে উঠতে হবে। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী পঞ্জাবের খেলোয়াড়রা। ফলে আজকের ম্যাচে সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামবেন শ্রেয়সরা।

অতীতে মুখোমুখি সাক্ষাতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুই দল এখনও পর্যন্ত ৩৬ বার মুখোমুখি হয়েছে। পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৮টি করে ম্যাচে জয় পেয়েছে। চলতি আইপিএলে অবশ্য মুখোমুখি লড়াইয়ে বেঙ্গালুরু এগিয়ে। মোট তিনবার মুখোমুখি হয়েছে। দুই বার জিতেছেন বিরাট কোহলিরা। একবার জিতেছেন শ্রেয়স আইয়াররা। তবে অতীতের পরিসংখ্যান ভুলে দুই দলই আজ শিরোপা লড়াইয়ের মহাযুদ্ধে ঝাঁপাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ