IPL 2025: নজরে রাখুন এই পাঁচজন প্রতিভাবানকে! এই মরশুম পেতে পারে নতুন হিরো

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: আইপিএল  (Indian Premier League) শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি প্রতিভাদের নিজেদের প্রমাণ করার মঞ্চ। বহু তারকা ক্রিকেটার একসময় এই প্রতিযোগিতায় তাদের যাত্রা শুরু করেছিলেন, যারা আজ আন্তর্জাতিক মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন। এবারের IPL 2025-এও বেশ কয়েকজন Uncapped খেলোয়াড় রয়েছেন, যারা নজর কাড়তে পারেন এবং ভবিষ্যতে বড় মঞ্চের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক পাঁচজন তরুণ ক্রিকেটার, যারা এবার নজর কেড়ে নিতে পারেন—

১. রবিন মিনজ (Robin Minz-Mumbai Indians)

গত মরশুমে গুজরাত টাইটান্স (GT) দলে থাকলেও, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণে রবিন মিনজ (Robin Minz)-এর IPL স্বপ্ন স্থগিত হয়ে যায়। তবে এবারের নিলামে মুম্বই  ইন্ডিয়ান্স (MI) তাকে 65 লাখ টাকায় দলে নিয়েছে। যা তার 30 লাখের বেস প্রাইসের দ্বিগুণেরও বেশি। ঝাড়খণ্ডের এই উইকেটকিপার-ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে 181 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেন এবং ছয় ইনিংসে 67 রান করেছেন। এখন দেখার, MI-এর এই সাহসী সিদ্ধান্ত কতটা কার্যকর হয়!

২. সূর্যাংশ শিগড়ে (Suryansh Shedge-Punjab Kings)

সৈয়দ মুস্তফা আলি ট্রফি 2024-এর ফাইনালে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সূর্যাংশ শিগড়ে (Suryansh Shedge) । মধ্যপ্রদেশের-এর বিরুদ্ধে 175 রান তাড়া করতে নেমে দল 129/5 অবস্থায় ছিল, তখন 15 বলে অপরাজিত 36 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এই ম্যাচে তিনি ভেঙ্কটেশ আইয়ার-এর গুরুত্বপূর্ণ উইকেটও নেন। নয় ইনিংসে 131 রান (গড় 43.66, স্ট্রাইক রেট 251.92) এবং আটটি উইকেট নিয়ে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। এবারের IPL-এ পঞ্জাব কিংস (PBKS)-এর হয়ে তার পারফরম্যান্স দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন।

৩. বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi-Rajasthan Royals)

এই তালিকার সবচেয়ে অল্পবয়সী খেলোয়াড় হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। 2011 সালের 27 মার্চ বিহারে জন্ম নেওয়া এই প্রতিভাবান ক্রিকেটারের মাত্র 12 বছর 284 দিন বয়সে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। গত বছর India U19-এর হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে মাত্র 58 বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়া, ACC Under 19 Asia Cup 2024-25-এ তিনি 5 ম্যাচে 176 রান করেন, যেখানে তার সর্বোচ্চ স্কোর ছিল 76 নট আউট। রাজস্থান রয়্যালস (RR) তাকে 1.1 কোটি টাকায় দলে নিয়েছে। এবার দেখার, IPL 2025-এ তিনি কেমন পারফর্ম করেন!

৪. সি আন্দ্রে সিদ্ধার্থ (C Andre Siddhartha-Chennai Super Kings)

তামিলনাড়ুর প্রাক্তন তারকা এস শরথ-এর ভাইপো সি আন্দ্রে সিদ্ধার্থ। মাত্র 18 বছর বয়সেই বড় মঞ্চে জায়গা করে নিয়েছেন। যদিও তিনি এখনও একটি অফিসিয়াল টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি, তবে Tamil Nadu Premier League (TNPL)-এ তার প্রতিভার ঝলক দেখা গিয়েছে। রঞ্জি ট্রফিতে 612 রান করেছেন, গড় 68.00, একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। চেন্নাই সুপার কিংস (CSK) দলে সুযোগ পাওয়ার পর এবার তিনি সংক্ষিপ্ত ফরম্যাটেও নিজেকে প্রমাণ করতে মরিয়া।

৫. বেভন জ্যাকবস (Bevon Jacobs-Mumbai Indians)

এই তালিকার একমাত্র বিদেশি খেলোয়াড় বেভন জ্যাকবস । দক্ষিণ আফ্রিকাতে জন্ম নেওয়া এই তরুণ ক্রিকেটার নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং ক্যান্টারবেরি দলের হয়ে খেলেছেন। মাত্র ছয়টি T20 ম্যাচ খেলে তার স্ট্রাইক রেট ছিল 189!মুম্বই ইন্ডিয়ান্স (MI) তাকে মাত্র 20 লাখ টাকায় দলে নিয়েছে। 20টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি 17 ইনিংসে 423 রান করেছেন, গড় ৩২.৫৩, স্ট্রাইক রেট ১৪৮-এর বেশি এবং দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। এবার দেখার, MI-এর হয়ে তিনি কীভাবে নিজের প্রতিভা তুলে ধরেন!

IPL 2025-এ বহু তরুণ প্রতিভা উঠে আসার সম্ভাবনা রয়েছে, এবং এই পাঁচজন Uncapped খেলোয়াড় নিজেদের প্রমাণ করতে মরিয়া।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার