বাটলারের চওড়া ব্যাটে দিল্লিকে হারাল গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: জস বাটলারের চওড়া ব্যাটে দিল্লি ক্যাপিটালসে হারিয়ে জয় ছিনিয়ে নিল গুজরাত টাইটান্স। শনিবার (১৯ এপ্রিল) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২০৩ রান তুলেছিল অক্ষর পটেলরা। জবাবে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে জয় হাসিল করেন শুভমন গিলরা।

টসে জিতে এদিন প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক শুভমন গিল। প্রথম সারির ছয় ব্যাটারের দৌলতে বড় ইনিংস দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস। অভিষেক পোড়েল (১৮), করুণ নায়ার (৩১), লোকেশ রাহুল (২৮), অক্ষর পটেল (৩৯) ত্রিস্তান স্টাবস (৩১) ও আশুতোষ শর্মা (৩৭) মোটামুটি রান পান। তবে প্রত্যেকের স্ট্রাইকের রেট ভাল হওয়ায় ২০০ রানের গণ্ডি পেরোতে সমস্যা হয়নি দিল্লির। গুজরাতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা চার ওভারে ৪১ রান খরচ করে চার উইকেট নন।

জয়ের জন্য ২০৪ রানর লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভাল হয়নি গুজরাতের। দ্বিতীয় ওভারেই শূন্য রান সাজঘরে ফেরেন অধিনায়ক শুভমন গিল। এর পরে সাই সুদর্শন ও জস বাটলার জুটি বেঁধে সেই চাপ কাটান। ৩৬ বল করে ফিরে যান সুদর্শন। যদিও তাতে সমস্যায় পড়তে হয়নি গুজরাত। তৃতীয় উইকেটে বাটলার ও শেরফানে রাদারফোর্ড পাল্টা আক্রমণের পথে হেঁটে দিল্লির বোলারদের লাইন-লেংথ ভুলিয়ে দেন। দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যাওয়ার মুখে ফিরে যান রাদারফোর্ড (৪৩)। শেষ বলে জয়ের জন্য ১০ রান দরকার ছিল গুজরাতের। মিচেল স্টার্কের প্রথম বলে ছয় ও পরের বলে চচার হাঁকিয়ে জয় এনে দেন রাহুল তেওয়াতিয়া। তিনি  বলে ১১ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে বাটলার ৫৪ বলে ৯৭ রানে অপরাজিত থেকে যান।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর