চলতি আইপিএলে প্রথম শতরানের রেকর্ড ঈশান কিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অবাধ্য ক্রিকেটারের ‘তকমা’ সেঁটে গিয়েছে তাঁর গায়ে। উদ্ধত আচরণের কারণে ভারতীয় দলে জায়গা হারিয়েছেন। রবিবার (২৩ মার্চ) হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট হাতে গর্জে উঠলেন ঈশান কিশন। ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থেকে সব উপেক্ষা আর অভিযোগের জবাব দিলেন। চলতি আইপিএলে প্রথম শতরান করার নজির গড়লেন একসময়ের প্রতিভাবান ব্যাটার।

এদিন যখন ব্যাট করতে নেমেছিলেন তখন হায়দরাবাদের রান ছিল এক উইকেটে ৪৫। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ক্রিজে এসে দাঁড়িয়েছিলেন। সতীর্থ ট্র্যাভিস হেডের সঙ্গে জুটি বেঁধ দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু প্রথম দিকে খানিকটা হলেও খোলসের মধ্যে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। মারার বল পেলেই হাত খুলে মারছিলেন। অকারণে কোনও ঝুঁকি পূর্ণ শট খেলেননি। কিন্তু হেড সাজঘরে ফিরতেই আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ২৫ বলেই অর্ধশতরান পূর্ণ করেন। আর অর্ধশতরানের পথে হাঁকিয়েছিলেন ৬টি চার ও দুটি ছক্কা।

চোখের সামনেই দেখেছিলেন একের পর এক সতীর্থের আসা-যাওয়া। কিন্তু নিজের লক্ষ্যে ছিলেন অবিচল। এক সময়ে নীতীশ রেড্ডি ও হাইরিখ ক্লাসেন রুদ্রমূর্তি ধারণ করে যখন রাজস্থানের বোলারদের পিটিয়ে ছাতু করছিলেন, তখন মনে হচ্ছিল হয়তো শতরান থেকে দূরেই থমকে যেতে হবে ঈশানকে। কিন্তু দুজনে আউট হতেই শুরু করলেন তাণ্ডব। সেই তাণ্ডবে রাজস্থানের বোলাররা লাইন-লেংথ হারিয়ে ফেললেন। প্রথম ৫০ করতে যেখানে ২৫ বল নিয়েছিলেন, সেখানে পরের ৫০ করলেন ২০ বলে। ১০টি চার ও ছয়টি বিশাল ছক্কার সাহায্যে ৪৫ রানেই পৌঁছে গেলেন শতরানে। সেই সাথে সন‍ৎ জয়সূর্য, জোনাথন বেয়ারস্টো ও ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে একই আসনে বসলেন। শেষ পর্যন্ত ৪৭ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ঈশান।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র