চেন্নাইয়ের ব্রেভিসকে আউট করে জরিমানা গুনলেন KKR-এর বরুণ চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সে গতকাল বুধার (৭ মে) রাতে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওই হারের ফলে বর্তমান চ্যাম্পিয়নদের প্লে-অফে ওঠার আশা অনেকটই ক্ষীণ হয়েছে। ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধোনিদের কাছে হারার পরে ফের দুঃসবাদ পেল নাইট শিবির।  চেন্নাইয়ের (CSK) ব্যাটসম্যান ডিওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর অশালীন আচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন কলকাতার তারকা স্পিনার বরুণ চক্রবর্তী।

আইপিএলের আইন ভঙ্গ, জরিমানা ঘোষণা

বৃহস্পতিবার আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বরুণ চক্রবর্তীকে তার ম্যাচ ফি’র  ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তিনি আইপিএল কোড অফ কন্ডাক্ট-এর আর্টিকল ২.৫-এর আওতায় লেভেল ১ দোষ করেছেন। এই নিয়মটি ব্যাটসম্যানকে আউট করার পর আপত্তিকর অঙ্গভঙ্গি বা ভাষা ব্যবহারের বিরুদ্ধে। বরুণ এই শাস্তি মেনে নিয়েছেন। আইপিএল জানিয়েছে, “লেভেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক।”

ব্রেভিসের ঝড়, বরুণের লড়াই, আর KKR-এর পতন

ম্যাচে চেন্নাই (CSK) ১৭৯ রানের লক্ষ্য তাড়া করছিল। ডিওয়াল্ড ব্রেভিস মাত্র ২৫ বলে ৫২ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তার বিধ্বংসী ব্যাটিং KKR-এর জন্য ভয়ের কারণ হয়ে উঠেছিল। কিন্তু বরুণ চক্রবর্তী তার স্পিনের জাদুতে ব্রেভিসকে ফিরিয়ে দেন। বরুণ এই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের জন্য আশার আলো জ্বালান।

কিন্তু এই দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও KKR ম্যাচ জিততে পারেনি। CSK-কে চাপে ফেললেও শেষমেশ তারা হেরে যায়। এই হারে KKR পয়েন্ট টেবিলে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে।

KKR-এর প্লে-অফ সম্ভাবনা

KKR-এর হাতে এখন মাত্র দুটি ম্যাচ বাকি। তারা ১০ মে সানরাইজার্স হায়দরাবাদ এবং ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। দুটো ম্যাচই ঘরের বাইরে। প্রতিটি ম্যাচ এখন তাদের কাছে নকআউটের মতো। শুধু জিতলেই হবে না, অন্য দলের ফলাফলের ওপরও তাদের নির্ভর করতে হবে। ভুলের কোনও জায়গা নেই।

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন