ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিল্লিকে হারিয়ে শীর্ষে পৌঁছল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ড্যর চওড়া ব্যাটে ভর করে দিল্লির বিরুদ্ধে সহজেই জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার (২৭ এপ্রিল) প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। জবাবে ৯ বল বাকি থাকতেই হাতে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় বেঙ্গালুরু। আর এই জয়ের সুবাদেই ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে পৌঁছলেন বিরাট কোহলিরা। কার্যত প্লে-অফ নিশ্চিত করলেন।

এদিন টস জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিলেন অভিষেক পোড়েল। ১১ বলে ২৮ রান করে জস হেজলউডের বল ফেরেন তিনি।সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই পরের ওভারে করুণ নায়ার (৪) সাজঘরে ফেরেন। ফ্যাফ ডু’প্লেসি ও লোকশ রাহুল জুটি বেঁধে মাত্র ২৮ রান যোগ করেন। ২২ রান করে কোহলির হাত ক্যাচ তুলে আউট হয়ে যান ডু’প্লেসি। রাহুলের কাঁধে দায়িত্ব বর্তেছিল দলকে এ্গিয়ে নিয়ে যাওয়ার। চতুর্থ উইকেটে অধিনায়ক অক্ষর পটেলকে সঙ্গে নিয়ে দলকে ১০০-র গণ্ডি পার করিয়ে দেন। মাত্র ১৫ রান করে ফেরেন অক্ষর। খানিকবাদে ৪১ রান করে ফেরেন রাহুল। আশুতোষ শর্মা (২) ও বিপরাজ নিগমও (১২) দ্রুত ফেরেন। ত্রিস্তান স্টাবস শেষের দিকে চালিয়ে খেলেন। তিনি ফেরেন ১৮ বলে ৩৪ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ তোলে দিল্লি। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৩ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। সুযশ শর্মা ৪ ওভারে মাত্র ২২ রান দেন। ক্রুণাল পাণ্ড্যও ৪ ওভারে দেন মাত্র ২৮ রান। তাঁদের কৃপণ বোলিং গোটা ইনিংসেই চাপে রাখে দিল্লিকে।

জয়ের জন্য ১৬৩ রানের মতো সহজ লক্ষ্য তাড়া করতে নেমেই বিপর্যয়ের সম্মুখিন হয় বেঙ্গালুরু। তৃতীয় ওভারেই জোড়া ধাক্কা দেন অক্ষর পটেল। দ্বিতীয বলে পেরান জেকব বেথেলকে (১২)। চতুর্থ বলে ফিরিয়ে দেন দেবদত্ত পাডিক্কালকে (০)। পরের ওভারে রান আউট হয়ে ফিরে যান বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার (৬)। ২৬ রানে তিন উইকেট হারিয়ে চরম বিপাকে পড়া বেঙ্গালুরুকে টেনে তোলেন বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ড্য। চতুর্থ উইকেটে জুটি বেঁধে ঠান্ডা মাথায় দুজনে দিল্লির বোলারদের শাসন করে রান মেশিন সচল রাখার পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। শুরুর দিকে খানিকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও সময গড়ানোর সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে এসে হাত খুলে খেলতে থাকেন। ৩৮ বলে নিজের অর্ধশতরানে পৌঁছে যান ক্রুণাল। যদিও ৫৪ রানের মাথায় তাঁর ক্যাচ ফস্কান অভিষেক পোড়েল। খানিকবাদে বিরাট কোহলিও অর্ধশতরানে পৌঁছন। যদিও তিনি নিয়েছেন ৪৫ বল। তবে অর্ধশতরানের পরেই দুষ্যন্ত চামিরার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমেই ধুমধাড়াক্কা খেলতে শুরু করেন টিম ডেভিড। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই জয় হাসিল করে বেঙ্গালুরু। ক্রুণাল ৪৭ বলে ৭৩ ও ডেভিড ৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!