আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধ্বংসী নীতীশ রানা, চেন্নাইকে ১৮৩ রানের লক্ষ্য দিল রাজস্থান

 নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: নীতীশ রানার বিধ্বংসী ব্যাটি সত্বেও মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না রাজস্থান রয়্যালস। রবিবার রাতে বর্ষাপারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট খুঁইয়ে ১৮২ রান তুললেন রিয়ান পরাগরা। চেন্নাইয়ের হয়ে আফগান স্পিনার নূর আহমেদ ও মাথিশা পাথিরানা উভয়েই ২৮ রান করে  খরচ করে ২টি করে উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। শুরুটা মোটেও ভাল হয়নি রাজস্থানের। প্রথম ওভারের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল (৪)। তাঁকে ফেরান খলিল আহমেদ। সেই ধাক্কা অবশ্য সামাল দেন সঞ্জু স্যামসন ও নীতীশ রানা। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে চেন্নাইয়ের বোলারদের সামনে বাধার প্রাচীর গড়ে তোলেন দুজনে। সঞ্জু খানিকটা স্বভাববিরুদ্ধভাবে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করলেও রুদ্রমূর্তি ধারণ করেন নীতীশ। যার ফলে প্রথম পাওয়ার প্লে-তে ৭৯ রান তুলতে সফল হয় রাজস্থান। অষ্টম ওভারে বল করতে এসে সঞ্জু স্যামসনকে (১৬ বলে ২০) ফিরিয়ে ৮২ রানের জুটি ভাঙেন নূড় আহমেদ। এর পরে তৃতীয় উইকেটে অধিনায়ক রিয়ান পরাগের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নীতীশ। মাঠজুড়ে শট খেলার পাশাপাশি চার ও ছক্কার ফুলঝুরি ছোটান। বিধ্বংসী নীতীশকে থামান রবিচন্দ্রন অশ্বিন। ৩৬ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরে যান কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী।

নীতীশ ফেরার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং অর্ডার। পর পর ফিরে যান ধ্রুব জুরেল (৩) ও ওয়ানিন্দু হাসরঙ্গা (৪)। এর পরে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে বড় ইনিংসের দিকে নিয়ে যাওয়ান চেষ্টা করেন রিয়ান পরাগ ও সিমরান হেইটমার। ১৮তম ওভারে রাজস্থান অধিনায়ককে (৩৭) ফিরিয়ে জুটি ভাঙেন মাথিশা পাথিরানা। পরের ওভারে জোড়া ধাক্কা দেন খলিল আহমেদ। প্রমে ফেরান জোফ্রা আর্চারকে (০)। এক বল বাদে রান আউট হয়ে যান কুমার কার্তিকেয় (১)। শেষ ওভারের প্রথম বলে হেইটমারকে (১৬ বলে ১৯) ফেরান পাথিরানা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৮২ রানে থামে রাজস্থানের দৌড়।

Published by:

Share Link:

More Releted News:

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ