হায়দরাবাদকে দুরমুশ করে ৭ উইকেটে জিতলেন শুভমন গিলরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ঘরের মাঠে ফের হারের মুখ দেখতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। আজ রবিবার (৬ এপ্রিল) বলে এবং ব্যাটে সমান দাপট দেখিয়ে ২০ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে জিতল গুজরাত টাইটান্স। বলে আগুন ঝরিয়েছিলেন মহম্মদ সিরাজ। ব্যাট হাতে গর্জে উঠলেন অধিনায়ক শুভমন গিল-ওয়াশিংটন সুন্দররা। টানা চার ম্যাচ হেরে প্রচণ্ড চাপে পড়ে গেলেন প্যাট কামিন্সরা।     

হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠান গুজরাত অধিনায়ক শুভমন গিল। শুরুতেই ধাক্কা খায় হায়দরাবাদ। প্রথম ওভারেই ৮ রান করে সিরাজের বলে আউট হন ট্রেভিস হেড। পঞ্চম ওভারে অভিষেককে ১৮ রানের মাথায় ফেরান সিরাজ। পাওয়ার প্লে-র মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে যায় হায়দরাবাদ। চচলতি আইপিএলে ফর্মে না থাকা ঈশান কিশন শুরুতে একটু ধরে খেলছিলেন। দেখে মনে হচ্ছিল, বড় ইনিংস খেলার চেষ্টা করবেন। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণের বলে বড় শট মারতে গিয়ে ১৭ রানের মাথায় ফেরেন তিনি। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বিপর্যয় খানিকটা সামলান নীতীশ রেড্ডি ও হেনরিখ ক্লাসেন। মাঝে মাঝে বড় শট মারছিলেন তাঁরা। দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেওয়ার পরে সাই কিশোরের বলে ফেরেন ক্লাসেন (২৭)।

স্কোর বোর্ডে পাঁচ রান যোগ হতে না হতেই সাই কিশোরের বলে ৩১ রান করে আউট হন  নীতীশ। ৬ নম্বরে নামা অনিকেত বর্মা খানিকটা চেষ্টা চালান। কিন্তু উল্টোদিকে থাকা কামিন্দু মেন্ডিস মাত্রে ১ রান করে ফিরে যান। তখনই স্পষ্ট যায়, আরও একটি ম্যাচে বড় রান করতে পারবে না হায়দরাবাদ। অনিকেত বর্মা ও অধিনায়ক প্যাট কামিন্স একটা চেষ্টা চালান। কিন্তু গুজরাতের বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে হাত খুলতে পারছিলেন না তাঁরা। ১৯তম ওভারে হায়দরাবাদকে জোড়া ধাক্কা দেন সিরাজ। দ্বিতীয় বলে ফেরান অনিকেতকে (১৮)।  শেষ বলে সিমরজি‍ৎ সিংহকে (০)। ২০তম ওভারে ইশান্ত শর্মার বলে ১৭ রান নেন কামিন্স ও মহম্মদ শামি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করে হায়দরাবাদ। গুজরাতের হয়ে সিরাজ চার ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন।

জয়ের জন্য ১৫৩ রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় গুজরাত। তৃতীয় ওভারে মহম্মদ শামির বলে ফেরেন ওপেনার সাই সুদর্শন (৫)। পরের ওভারে ফিরে যান জস বাটলার (০)। কিন্তু তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই বিপর্যয় সামাল দেন শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দর। দুজনেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন। সিমরজি‍ৎ সিংহের এক ওভারেই ২০ রান নেন সুন্দর। গুজরাতের দুই ব্যাটারের আক্রমণে দিশেহারা হয়ে পড়েন সানরাইজার্সের বোলাররা। দারুণ খেলেও অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় ওয়াশিংটনকে। তাঁকে ফেরান শামি। আউট হওয়ার আগে ২৯ বলে পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪৯ করেন সুন্দর।

এর পর দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান শুভমন ও শেরফানে রাদারফোর্ড। হেসেখেলেই ১৬.৪ ওভারে দলকে জয় এনে দেন। শুভমন ৪৩ বলে ৬১ এবং রাদারফোর্ড ১৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। হায়দরাবাদের হয়ে শামি (২৮ রানে ২ উইকেট) ছাড়া আর কোনও বোলার দাগ কাটতে পারেননি।

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী, ভগবানের কাছে কী চাইলেন?

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস