হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স, প্লে অফের দৌড়ে জিতবে কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার  (১ মে) রাতে হতে চলেছে এক হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে ঘরের মাঠে খেলতে নামছে রাজস্থান রয়্যালস (RR) এবং তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (MI)।

রাজস্থানের অসাধারণ প্রত্যাবর্তন

হারতে-হারতে কোণঠাসা হওয়া রাজস্থান রয়্যালস (RR) শেষ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে ১৪ বছর বয়সী বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী সেঞ্চুরি করে নজর কেড়েছেন। তাঁর ব্যাটে ভর করেই ৮ উইকেটে জয় তুলে নেয় রাজস্থান। তবে এখনও তারা পয়েন্ট টেবিলে ৮ নম্বরে, মাত্র ৬ পয়েন্ট নিয়ে, এবং নেট রান রেট -০.৩৪৯।

রিয়ান পরাগের নেতৃত্বে দলটি এখন একপ্রকার ‘ডু অর ডাই’-এর পথে হাঁটছে। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও বৈভব দারুণ শুরু করেছে। মিডল অর্ডারে রিয়ান পরাগ ও নীতিশ রানা সময়মতো রান তুলে দিচ্ছেন। এখনও পর্যন্ত ধ্রুব জুরেল ও শিমরন হেটমায়ারের তেমন প্রয়োজন পড়েনি।

ফর্মে ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এখন যেন ‘পাল্টে যাওয়া’ এক দল। এক সময় ৮ নম্বরে থাকা দলটি এখন এক লাফে উঠে এসেছে তৃতীয় স্থানে।  টানা ৫ ম্যাচে জয়ের সুবাদে।

হার্দিক পাণ্ড্যর কুশলী নেতৃত্ব, রোহিত শর্মার ফর্মে ফেরা, যশপ্রীত বুমরাহের আগুনে বোলিং আর সূর্যকুমার যাদবের ব্যাটে ঝড় – সব মিলিয়ে মুম্বইকে (MI) এখন অপরাজেয় বলেই মনে হচ্ছে। সেই সঙ্গে উইল জ্যাকসের রিভাইভাল ও ট্রেন্ট বোল্টের সুইং ম্যাজিক MI-কে আরও শক্তিশালী করেছে। এখন তাদের লক্ষ্য একটাই শীর্ষস্থান দখল।

হেড-টু-হেড পরিসংখ্যান

এই দুই দলের মধ্যকার লড়াই সব সময়ই হাড্ডাহাড্ডি হয়েছে। এখনও  পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছে RR ও MI। এর মধ্যে MI জিতেছে ১৫টি ম্যাচে, আর RR জিতেছে ১৪টি। একটি ম্যাচে নিষ্পত্তি হয়নি। এতেই বোঝা যায়, আজকের ম্যাচও হতে চলেছে হাড্ডাহাড্ডি, টানটান উত্তেজনার।

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনায়, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন