কবে এবং কোথায় বসবে IPL-এর নিলাম, অবশেষে জানা গেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি মাসে  সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মেগা নিলাম। বিসিসিআই এক আধিকারিক  সূত্রে খবর, ২৪ ও ২৫ নভেম্বর সেই নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তা দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর।  এখান থেকেই স্পষ্ট যে, চলতি বছর পূর্ণ নিলাম ভারতে হওয়ার কোন  সম্ভাবনা নেই।

নিয়ম অনুযায়ী, সমস্ত দশটি দলটি  সম্মিলিতভাবে ২০৪ টি খেলোয়াড়কে নিতে পারবে। তাঁর জন্য ব্যয় করতে পারবে প্রায় ৬৪১.৫ কোটি টাকা । এই ২০৪টি খেলোয়াড়ের  মধ্যে   ৭০টি বিদেশি খেলোয়াড়দের জন্য নির্ধারিত। একটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মরসুমের জন্য রেখে দিয়েছে বলে খবর । ইতিমধ্যেই বৃহস্পতিবারই প্রতিটি দল কোন কোন ক্রিকেটারকে আগামী IPL-এর জন্য  ধরে রাখবেন তা নিয়ে বিসিসিআইকে জানিয়ে দিয়েছে।

তবে এখন পর্যন্ত সরকারি ভাবে  ঘোষণা করা হয়নি আইপিএলের  নিলামের তারিখ এবং জায়গা। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘নিলাম নিয়ে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। ইতিমধ্যেই তা বিভিন্ন দলকে অবগত করা হয়েছে।‘ অন্যদিকে ২২ নভেম্বর থেকে পার্‌থে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। আর সেইসময় হতে চলেছে আইপিএলের নিলাম। আগামী বছর আইপিএলের জন্য কোন দল কত টাকা দিয়ে দামি দামি খেলেয়াড়কে কেনে সেটাই এখন মূল দেখার বিষয়।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত