আইপিএলের পর্দা ওঠার আগেই তিন নিয়মে বড়সড় বদল বিসিসিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের পর্দা ওঠার মাত্র ৪৮ ঘন্টা আগেই তিন নিয়মে বড়সড় বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রথমত, করোনারভাইরাসের সময়ে বন্ধ হয়ে যাওয়া বলে থুতু লাগানো যাবে এ বার থেকে। দ্বিতীয়ত, দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। তৃতীয়ত, ওয়াইডের থেকে হক-আই ব্যবহার করা যাবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বইয়ে আইপিএলের সব দলের অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন বিসিসিআইযের পদাধিকারীরা। ওই বৈঠকে বলে থুতু লাগানোর উপরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অধিনায়কদের মতামত জানতে চাওয়া হয়েছিল। অধিকাংশ অধিনায়কই বলে থুতু লাগানোর নিয়ম ফেরানোর পক্ষে মত দেন। তবে বেশ কয়েকজন আপত্তি জানান। তবে তারা সংখ্যালঘু হওয়ায় আপত্তি ধোঁপে টেকেনি। অর্থা‍ৎ চলতি আইপিএলে ফের বলে তুতু লাগানো যাবে।

এদিনের বৈঠকে দ্বিতীয় ইনিংসে বল করা দলকেও বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। তার কারণ আইপিএলের ম্যাচগুলো যেহেতু রাতের, তাই মাঠে শিশির পড়ে। সেটা মাথায় রেখে টসে জেতা দলের অধিনায়ক আগে বল করার সিদ্ধান্ত নেন। পরের দিকে শিশির পড়লে বোলারদের বল করতে অসুবিধা হয়। স্পিনারেরা বল ঘোরাতে পারেন না। পাশাপাশি আউটফিল্ড ভিজে থাকায় বল দ্রুতগতিতে ছোটে। চারের সম্ভাবনা অনেক বেড়ে যায়। দুই দলকেই সমান সুবিধা দিতে তা্ই দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর যে কোনও সময়ে নতুন বল নেওয়া যাবে। তবে কখন নেওয়া যাবে তা ঠিক করবেন ফিল্ডিং করা দলের যদি অত্যধিক শিশির থাকে, তা হলেই বোলিং করা দল নতুন বল ব্যবহারের অনুমতি পাবে। তবে চকচকে পালিশ করা নতুন বল নয়। চটে যাওয়া বলই দেওয়া হবে। শুধু সেই বলটি ভিজে থাকবে না। কিন্তু দুপুরের ম্যাচে এই নিয়ম প্রযোজ্য হবে না।

 

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা