হেরে ছিটকে গেল রাজস্থান, জিতে শীর্ষে হার্দিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: চেন্নাই সুপার কিংসের পর আইপিএলের প্লেঅফে ওঠার লড়াই থেকে ছিটকে গেল প্রথমবরের চ্যাম্পিয়ন  রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার (১ মে) রাতে জয়পুরে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হার হজম করতে হল রিয়ান পরাগদের। প্রথমে ব্যাট করে রায়ান রিকেলটন ও রোহিত শর্মার জোড়া অর্ধশতরানের দৌলতে ২ উইকেট হারিয়ে ২১৭ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ১৬.১ ওভারে ১১৭ রানেই দৌড় থেমে যায় রাজস্থানের। এদিনের জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলেন হার্দিক পাণ্ড্যরা।

ঘরের মাঠে টস জিতে এদিন প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। শুরু থেকেই রাজস্থানের বোলারদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন মুম্বইয়ের দুই ওপেনার রিয়ান রিকেলটন ও রোহিত শর্মা। প্রথম পাওয়ার প্লে-তে দুজনে ৫৮ রান যোগ করেন। ২৯ বলে ৬টি চার ও তিনটি বিশাল ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান তুলে নেন রিকেলটন। ১০.১ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় মুম্বই। দ্বাদশ ওভারে বল করতে এসে রিকেলটনকে (৬১) ফিরিয়ে ১১৬ রানের জুটি ভাঙেন মাহেশ তিকশানা। পরের ওভারে রিয়ান পরাগের বলে ফেরেন রোহিত শর্মা (৫৩)। ব্যস ওই পর্যন্তই। এর পরে মাঠে রাজত্ব করেন সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য। মুম্বইয়ের সহ অধিনায়ক ও অধিনায়ক তাণ্ডব শুরু করেন। দুজনে ৪৪ বলে ৯৪ রান যোগ করেন। ২ উইকেট হারিয়ে ২১৭-এ পৌঁছয় মুম্বই। ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত থেকে যান সূর্য-হার্দিক।

জয়ের জন্য ২১৮ রান তাড়া করতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান। আগের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে তাণ্ডব চালানো বৈভব সূর্যবংশী শূন্য রানে ফিরে যান। এর পর ‘আয়ারাম-গয়ারামের’ ভূমিকায় অবতীর্ণ হন যশস্বী জয়সোয়াল (১৩), নীতীশ রানা (৯), রিয়ান পরাগ (১১) ও শিমরান হেইটমায়ার (০)। ৪৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় রাজস্থান। শিভম দুবে (১৫), ধ্রুব জুরেলরাও (১১) দায়িত্বজ্ঞানহীন শট খেলে সাজঘরে ফেরেন। মাহেশ তিকশানা (২), কুমার কার্তিকেয়দের(২) কাছ থেকে লড়াইয়ের আশা কেউ করেননি। শেষের দিকে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন জোফ্রা আর্চার। শেষ পর্যন্ত ১৭তম ওভারের প্রথম বলে তিনিও ফিরে যান। সাজঘরে ফেরার আগে ইংলিশ বোলার ২৭ বলে ৩০ রান করে যান। ১১৭ রানেই শেষ হয় রাজস্থানের লড়াই। মুম্বইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ২৮ রানে ৩ উইকেট নেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার