ঘরের মাঠে জিতে মরিয়া রাজস্থান রয়্যালস, সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী গুজরাত টাইটান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের ৪৭ তম ম্যাচে আজ সোমবার (২৮ এপ্রিল) জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (RR) এবং গুজরাত টাইটান্স  (GT)। দুই দলেরই প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজরাত বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও, রাজস্থান তাদের ঘরের মাঠে জয় পেতে মরিয়া।

হেড-টু-হেড রেকর্ড: গুজরাতের পাল্লা ভারী

আইপিএলে এখনও পর্যন্ত রাজস্তান এবং গুজরাত মোট ৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে গুজরাত  ৬টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। আর রাজস্থান মাত্র ১টি ম্যাচে জিতেছে। জয়পুরে এই দুই দলের মধ্যে ২টি ম্যাচ হয়েছে এবং দুটিতেই গুজরাত জয়ী হয়েছে। এই মরশুমে আমদাবাদে গুজরাত ৫৮ রানের বিশাল ব্যবধানে রাজস্থানকে হারিয়েছে। তবে, রাজস্থান তাদের ঘরের মাঠে এই রেকর্ড ভাঙতে চাইবে।

পিচ রিপোর্ট:

সোযাই মানসিংহ স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য অনুকূল। এখানে গড় স্কোর প্রায় ১৮০-১৯০ রানের কাছাকাছি। তবে, সন্ধ্যার ম্যাচে শিশিরের প্রভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং আরও সহজ হয়ে যায়। এই মাঠে সর্বোচ্চ স্কোর ২১৭/৫, যা রাজস্থান রয়্যালস ২০২৪ সালে কেকেআরের বিরুদ্ধে করেছিল। স্পিনার এবং পেসার উভয়ের জন্যই পিচে কিছুটা সাহায্য থাকলেও, ব্যাটাররা বড় শট খেলতে পছন্দ করেন। টস জিতে দলগুলো সাধারণত বোলিং বেছে নেয়, কারণ রান তাড়া করা এখানে তুলনামূলকভাবে সহজ।

সর্বাধিক রান ও উইকেট:

  • সর্বাধিক রান: জস বাটলার এই দুই দলের হেড-টু-হেড ম্যাচে ২৭২ রান করে শীর্ষে রয়েছেন। গুজরাতের শুভমন গিলও ২০৫ রান করে দুর্দান্ত ফর্মে আছেন।
  • সর্বাধিক উইকেট: গুজরাতের রশিদ খান ৭ ম্যাচে ১০টি উইকেট নিয়ে বোলিংয়ে জাদু দেখিয়েছেন।

দুই দলের সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালস (RR):

যশস্বী জয়সোয়াল, বৈভব সূর্যবংশী, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেট-কিপার), শিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ তিকশানা, আকাশ মাধওয়াল, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে/শুভম দুবে।

গুজরাত টাইটান্স (GT):

শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেট-কিপার), শেরফেন রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, আর সাই কিশোর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার