রুদ্ধশ্বাস ম্যাচে ধোনিদের হারিয়ে কার্যত প্লেঅফে বিরাট কোহলিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আয়ুষ মাত্রে আর রবীন্দ্র জাদেজার অসাধারণ লড়াই বিফলে গেল। শনিবার (৩ মে) রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ধরাশায়ী হলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছিল আরসিবি। জবাবে ৫ উইকেট হারিয়ে ২১১ রানে থমকে গেল চেন্না্ই সুপার কিংস। এদিন জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলেন বিরাট কোহলিরা। কার্যত প্লেঅফ নিশ্চিত করলেন। আর হেরে তলানিতেই থেকে গেলেন ধোনিরা।

টস জিতে এদিন প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক ধোনি। শুরু থেকেই চেন্নাইয়ের বোলারদের শাসন করে ঘরের মাঠে রানের ফুলঝুরি ছোটান বেঙ্গালুরুর দুই ওপেনার জেকব বেথেল ও বিরাট কোহলি। ২৮ বলেই নিজের অর্ধশতরান তুলে নেন বেথেল। শেষ পর্যন্ত ১০ম ওভারে বল রতে এসে বেথেলকে (৫৫) ফিরিয়ে ৯৭ রানের জুটি ভাঙেন মাথিশা পাথিরানা। এর পর রুদ্রমূর্তি ধারন করেন কোহলি। ইনি ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১৩ তম ওভারে সাম কুরান এসে কোহলির (৬২) তাণ্ডব থামান। দুই ওপেনার ফিরে যাওয়ায় আরসিবির রানের গতি খানিকটা কমে যায়। দেবদত্ত পাডিক্কাল (১১), জিতেশ শর্মা (৭) ও অধিনায়ক রজত পাতিদার (১৫) ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি। শেষের দিকে রোমারও শেফার্ড তাণ্ডব চালান। তাঁর ১৪ বলে ৫৩ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসের সুবাদেই ২১৩ রানে পৌঁছয় আরসিবি। টিম ডেভি ২ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের হয়ে পাথিরানা ৩৬ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ২১৪ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন আয়ুশ মাত্রে। তবে শাইক রাশিদ তেমন কিছু করতে পারেননি। ১১ বলে ১৪ রান করে ফিরে যান। আগের ম্যাচে অনবদ্য খেলা সাম কুরান ফেরেন ৫ রান করে। সবাই যখন ধরে নিয়েছিল ম্যাচ থেকে ছিটকে গিয়েছে চেন্নাই, ঠিক তখনই মাত্রে ও রবীন্দ্র জাদেজা তৃতীয় উইকেটে জুটি বেঁধে আরসিবির বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ম্যাচের গতিমুখ ঘুরিয়ে দেন। দুজনের হার মানা জেদের মুখে কপালে ঘাম জমতে থাকে বেঙ্গালুরুর খেলোয়াড়দের।খোঁচা খাওয়া বাঘের মতো পাল্টা আক্রমণ চালিয়ে চেন্নাইকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যাটার। কিন্তু ১৭তম ওভারে ফের বদলে যায় ম্যাচের রং। প্রথমে শতরানের দোরগোড়ায় থাকা মাত্রেকে (৪৮ বল ৯৪ রান) ফেরান লুঙ্গি এনগিডি। পরের বলে ডেওয়াল্ড ব্রেভিসের স্টাম্প ছিটকে দেন। পঞ্চম উইকেটে জটি বেঁধে জাদেজা ও ধোনি চেষ্টা করেছিলেন দলকে জেতানোর। কিন্তু ফের যশ দয়ালের বলে ধাক্কা খায় চেন্নাই। লেগ বিফোর হয়ে ফিরে যান ধোনি (১২) শেষ তিন বলে জয়ের জন্য দরকার ছিল ১০ রান। কিন্ত শিভম দুবে আট রানের বেশি তুলতে পারেননি। ফলে দুই রানে হারতে হয় চেন্নাইকে। রবীন্দ্র জাদেজা ৪৫ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল