রাজস্থানের মরুভূমিতে সল্ট-বিরাটের ঝড়ে উড়ে গেলেন সঞ্জুরা

Share:

 নিজস্ব প্রতিনিধি, জয়পুর: মরুরাজ্যে রবিবার পড়ন্ত বেলায় উঠল ফিল সল্ট ও বিরাট কোহলির ঝড়। আর সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেলেন সঞ্জু স্যামসনরা। প্রথমে ব্যাট করে যশস্বী জয়সোয়ালের ৭৫ রানের সুবাদে চার উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। জবাবে ফিল সল্ট ও বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে ১৫ বল বাকি থাকতেই হাতে ৯ উইকেট নিয়ে জিতে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন হেরে আরও অতলে তলিয়ে গেলেন সঞ্জুরা।

সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন রাজস্থানের দদুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও সঞ্জু স্যামসন। যশস্বী আগ্রাসী মেজাজে খেলতে থাকলেও রক্ষণাত্মক খোলসেই ছিলেন সঞ্জু। প্রথম পাওয়ার প্লে-তে ৪৫ রান যোগ করেন দুজনে। সপ্তম ওভারে বল করতে এসে সঞ্জুকে ফিরিয়ে বেঙ্গালুরুকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ক্রুণাল পাণ্ড্য। ১৯ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে যান রাজস্থান অধিনায়ক। এর পর যশস্বী ও রিয়ান পরাগ জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। দুজনেই মারমুখী মেজাজে ব্যাট করায় রান তোলার গতি অনেকটাই বেড়ে যায়। ১৪তম ওভারে রিয়ানকে (২২ বলে ৩০) ফিরিয়ে ৫৬ রানের জুটি ভাঙেন যশ দয়াল।

একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান যশস্বী। তিনি যেভাবে মারমুখি মেজাজে খেলছিলেন তাতে এক সময় মনে হচ্ছিল, শতরান করার অভিলাষ নিয়েই মাঠে নেমেছেন। কিন্তু তা হয়নি। ১৬তম ওভারের শেষ বলে জস হেজলউডের লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরতে হয় রাজস্থানের ওপেনারকে। ৪৬ বলে ১০টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৫ রান করে ফেরেন যশস্বী। হাতে উইকেট থাকা সত্বেও শিমরান হেটমায়ার রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দলকে বিপাকে ফেলেন। শেষ ওভারের পঞ্চম বলে সাজঘরে ফেরেন তিনি। আট বলে করেন ৯ রান। শেষ বলে চার হাঁকান নীতীশ রানা। কোনও ক্রমে ১৭৩ রানে পৌঁছয় রাজস্থান। ২৩ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার, জস হেজলউড, ক্রুণাল পাণ্ড্য ও যশ দয়াল একটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৮৪ রান তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করেন আরসিবি’র দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। তবে কিং কোহলির চেয়েও বেশি আগ্রাসী ছছিলেন ফিল সল্ট। প্রথম ছয় ওভারেই কোনও উইকেট না হারিয়ে ৬৫ রান তোলে আরসিবির ওপেনিং জুটি। পাঁচটি চার ও চারটি ছক্কার সাহায্য মাত্র ২৮ বলেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন সল্ট। নবম ওভারে কুমার কার্তিকেয়র বলে বড় শট খেলতে গিয়ে সাজঘরে ফেরেন ইংলিশ ব্যাটার। আউট হওয়ার আগে ৩৩ বলে ৬৫ রান করে যান।

সল্ট আউটের পর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে দেবদত্ত পাডিক্কালের সঙ্গে জুটি বেঁধে মাহেশ তিকশানা-জোফ্রা আর্চারদের আক্রমণ নির্বিষ করে দেন। ১৫ ওভারেই বেঙ্গালুরু কার্যত জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। ১৪৬ রান ওঠে। ৩৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পেয়ে যান কোহলি। অন্যপ্রান্তে পাডিক্কালও হাতখুলে মারতে থাকে। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারেই জয় হাসিল করেন দুই ব্যাটার। বিরাট কোহলি ৪২ বলে ৫৮ এবং পাডিক্কাল ২৭ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন কুমার কার্তিকেয়। তিনিই সবচেয়ে কম রান খরচ করেছেন।

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ