‘খোড়া পাহাড়, নিকলি চুহিয়া’, ঘরের মাঠে ধোনি আউট হতেই তীব্র কটাক্ষ প্রাক্তন ক্রিকেটারের 

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬৮২ দিন বাদে অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন সুখকর হয়নি মহেন্দ্র সিং ধোনির কাছে। শুক্রবার (১১ এপ্রিল) ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে ল্যাজেগোবরে হতে হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। ব্যাট হাতে মাত্র এক রানে করে ফিরতে হয়েছে অধিনায়ক ধোনিকে। আর তা নিয়েই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নবজোৎ সিং সিধু তীব্র কটাক্ষ করেছেন থালা-কে। হিন্দি ধারাভাষ্যের সময় তিনি একটি হিন্দি প্রবাদ ব্যবহার করে বলেন, “খোড়া পাহাড়, নিকলি চুহিয়া”। এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

কী ঘটেছিল ম্যাচে?

চেন্নাই সুপার কিংস এবার আইপিএল ২০২৫ মরসুমে গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল। CSK দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় কনুইয়ের হাড় ভাঙার কারণে খেলতে পারেননি। তাই আবারও অধিনায়কের ভূমিকায় ফিরে আসেন এম এস ধোনি। তাঁর নেতৃত্বে CSK পাঁচবার আইপিএল জিতেছে, তাই ধোনির ফেরার খবরে সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল আকাশচুম্বী। আশা ছিল, ধোনি ব্যাট হাতে মাঠে নেমে দলকে জেতাবেন।

কিন্তু দুঃখের বিষয়, ম্যাচে CSKর ব্যাটিং একেবারেই ভেঙে পড়ে। ধোনি নিজে মাত্র ১ রান করে আউট হয়ে যান। পুরো দল মিলে মাত্র 103 রান তুলতে সক্ষম হয়। কলকাতা নাইট রাইডার্স  খুব সহজেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। চিপক স্টেডিয়ামে এমন হতাশাজনক পারফরম্যান্স সমর্থকদের মন ভেঙে দেয়।

সিধুর কটাক্ষ কেন?

ম্যাচের সময় হিন্দি ধারাভাষ্যে থাকা নবজোৎ সিং সিধু ধোনির ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “আরে ধোনি আ রহে হ্যায় জি জ্যাসে শের আয়া, শের আয়া, বড়া হাইপ থি, বড়ি এক্সাইটমেন্ট থি, পর খোড়া পাহাড় নিকলি চুহিয়া।” এই কথার অর্থ হলো, অনেক প্রত্যাশা ছিল, কিন্তু ফলাফল হয়েছে হতাশাজনক। সিধুর এই মন্তব্য ধারাভাষ্যের সময় শোনা যায় এবং তা ভিডিওতে ধরা পড়ে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকে সিধুর এই কথায় হেসেছেন, আবার কেউ কেউ মনে করছেন এটা ধোনির মতো কিংবদন্তির প্রতি অসম্মান।

ধোনি কী বললেন?

ম্যাচের পর ধোনি নিজেই দলের হার নিয়ে কথা বলেন। তিনি স্বীকার করেন যে কলকাতার (KKR)  স্পিনাররা পিচের পরিস্থিতি খুব ভালভাবে কাজে লাগিয়েছে। তাঁর কথায়, ‘চলতি মরসুমে বেশ কয়েকটি ম্যাচে আমরা ভাল খেলতে পারিনি। এবারও চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। তা সামলে উঠতে পারেনি। পিচে বল থেমে যাচ্ছিল, যা ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। KKRএর স্পিনাররা এই পরিস্থিতি ভালভাবে ব্যবহার করেছে। এছাড়া CSK ব্যাটাররা বড় কোন পার্টনারশিপ গড়তে পারেনি, যা হারের বড় কারণ।’

CSK এখন তাদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা লখনউ সুপার জায়ান্টস (LSG) এর বিরুদ্ধে 14 এপ্রিল, একটি ম্যাচ খেলবে।

সমর্থকদের প্রতিক্রিয়া

CSK সমর্থকরা এখনও ধোনির উপর ভরসা রাখেন। তাঁরা মনে করেন, এটা শুধুই একটা খারাপ দিন ছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকে সিধুর মন্তব্যের সমালোচনা করেছেন। একজন সমর্থক লিখেছেন, “ধোনি একজন কিংবদন্তি। একটা ম্যাচ দিয়ে তাঁকে বিচার করা ঠিক নয়।” আবার কেউ কেউ মজা করে বলছেন, সিধুর কথায় হাসি পেলেও CSK পরের ম্যাচে ফিরে আসবে।

আইপিএল ২০২৫ মরসুমে CSK এবং ধোনির জন্য এই ম্যাচটা হতাশার হলেও, ক্রিকেট মানেই উত্থান-পতন। নবজোৎ সিং সিধুর “খোদা পাহাড়, নিকলি চুহিয়া” মন্তব্য যতই ভাইরাল হোক, ধোনির মতো ক্রিকেটার বারবার নিজেকে প্রমাণ করেছেন। আগামী ম্যাচে CSK কীভাবে ফিরে আসে, সেটাই এখন দেখার বিষয়।

 

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

মেধা শঙ্করের সঙ্গে প্রেম করছেন সময় রায়না, ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে তারকা যুগল!

বিয়ের আগে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক! গ্রেফতার ২

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

কর্মরত অবস্থায় পঞ্জাব পুলিশের এএসআইকে গুলি করে হত্যা, হাড়হিম ঘটনা অমৃতসরে

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার