IPL 2025: মাঠে নামার আগেই জোর ধাক্কা খেল শাহরুখের দল, কী হল নাইটদের?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটের উদীয়মান পেস সেনসেশন উমরান মালিক (Umran Malik) চোটের কারণে IPL 2025 থেকে ছিটকে গিয়েছেন। আসন্ন আসরে তিনি আর খেলতে পারবেন না, যা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)-এর জন্য বড় ধাক্কা। চলতি বছরেই ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল কেকেআর (KKR)। উমরান ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে তরুণ পেসার চেতন সাকারিয়া (Chetan Sakariya)-কে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল।

চেতন সাকারিয়া (Chetan Sakariya) ভারতের জাতীয় দলের হয়ে একদিনের আন্তর্জাতিক (ODI) ও দুটি T20I ম্যাচ খেলেছেন। পাশাপাশি IPL-এ তিনি 19টি ম্যাচে 20টি উইকেট দখল করেছেন। তার অভিজ্ঞতা এবং দক্ষতা KKR-এর বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত বছর আইপিএলে উমরান মালিক (Umran Malik) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। তবে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারায় তাঁকে ধরে রাখেননি হায়দরাবাদের কর্ণধাররা। ফলে এবার নিলামে উঠেছিলেন। তখন KKR তাকে দলে নেয়, এবং তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত ছিলেন দলের অংশ হতে পেরে।

নিলামে দল পাওয়ার পর উমরান মালিক (Umran Malik) উচ্ছ্বসিত হয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি সত্যিই খুব খুশি যে এবার KKR-এর হয়ে খেলতে পারছি। আমি আর অপেক্ষা করতে পারছি না! তারা বর্তমান চ্যাম্পিয়ন, এবং আমি নিশ্চিত তারা আবারও কাপ জিতবে। আমি ২০০ শতাংশ ফিট এবং খেলার জন্য মুখিয়ে আছি। এবার সবাই এক নতুন উমরান-কে দেখতে পাবে। IPL-এ ভাল পারফর্ম করে আমি আবার ভারতের জাতীয় দলে ফিরতে চাই।” 2022 সালের IPL-এ SRH-এর হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন উমরান। প্রতি ম্যাচেই তিনি 150kmph+ গতিতে বল করে আলোচনার কেন্দ্রে চলে আসেন। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই তিনি ভারতীয় দলে জায়গা করে নেন।

এদিকে IPL 2025 আসর শুরু হবে 22 মার্চ, যেখানে উদ্বোধনী ম্যাচে KKR মুখোমুখি হবে RCB-এর বিরুদ্ধে। এবারের KKR দলে বেশ কিছু নতুন সংযোজন হয়েছে—
• Dwayne Bravo-কে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
• Otis Gibson-কে নিয়োগ করা হয়েছে সহকারী কোচ হিসেবে।
উমরান মালিক (Umran Malik)-এর না থাকা KKR-এর জন্য বড় ধাক্কা হলেও চেতন সাকারিয়া (Chetan Sakariya)-র অন্তর্ভুক্তি দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এখন দেখার বিষয়, IPL 2025-এ KKR তাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারে কি না!

 

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা