অনামী প্রিয়াংশের দুরন্ত শতরানে চেন্নাইকে ২২০ রানের লক্ষ্য দিল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বোলারদের বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়াই করলেন অনামী প্রিয়াংশ আর্য। তাঁর অনবদ্য শতরান আর শেষের দিকে শশাঙ্ক সিংহের অর্ধশতরানের দৌলতেই ঋতুরাজ গায়কোয়াড়দের বিরুদ্ধে বড়সড় রানের ইনিংস গড়ল পঞ্জাব কিংস। মঙ্গলবার রাতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তুলল শ্রেয়শ আইয়ারের দল। চেন্নাইয়ের হয়ে খলিল আহমেদ ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট নিয়েছেন।

মহারাজা যাদবীন্দ্র সিংহ স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ওপেনার প্রিয়াংশ আর্য। প্রথম ওভারেই ১৭ রান ওঠে। তবে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় পঞ্জাব। দ্বিতীয় বলে শূন্য রানে সাজঘরে ফেরেন প্রভসিমরান সিংহ। তিন নম্বরে নামা অধিনায়ক শ্রেয়স আইয়ার ফের ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন। ৭ বলে ৯ রান করে খলিল আহমেদের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন। চার নম্বরে নামা মার্কাস স্টোইনিসও বড় রানের ইনিংস খেলতে পারেননি। তিনি ফেরেন ৪ রান করে। প্রথম পাওয়ার প্লে-তে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পঞ্জাব। নেহাল ওয়াধেরাকে সঙ্গে নিয়ে দদলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান প্রিয়াংশ। তবে নেহালও বেশিক্ষণ থিতু হতে পারেননি। অষ্টম ওভারে বল করতে এসে ভেল্কি দেখান রবিচন্দ্রন অশ্বিন। পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন। দ্বিতীয় বলে ফেরান নেহালকে (৯)। শেষ বলে ফিরিয়ে দেন হিটম্যান হিসাবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েলকে (১)।

ক্রিজের অন্যপ্রান্তে একের পর এক সতীর্থকে আয়ারাম-গয়ারামের ভূমিকায় অবতীর্ণ হতে দেখেও ধৈর্য হারাননি প্রিয়াংশ। বরং নিজেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব নেন। ১৯ বলে পাঁচটি চার ও চারটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। অর্ধশতরান পূর্ণের পরে আরও বেপরোয়া হয়ে ওঠেন। চেন্নাইয়ের বাঘা-বাঘা বোলারদের বিরুদদ্ধে খুনে মেজাজে ব্যাট করতে থাকেন। মাত্র ৩৯ বলেই সাতটি চচার ও ৯টি বিশাল ছক্কার সাহায্যে শতরান পূর্ণ করেন। ষষ্ঠ উইকেটে শশাঙ্ক সিংহের সঙ্গে জুটি বেঁধে যোগ করেন ৭১ রান। শেষ পর্যন্ত প্রিয়াংশর তাণ্ডব থামান নূর আহমেদ। ৪২ বলে ১০৩ রান করে সাজঘরে ফেরেন পঞ্জাবের ওপেনার।এর পর সপ্তম উইকেটে মার্কো জানসেন ও শশাঙ্ক সিংহ মারমুখী মেজাজে ব্যাট করে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ বলে তিন রান নিয়ে নিজের অর্ধশতরান আদায় করেন শশাঙ্ক। তাঁর ৩৬ বলে ৫২ ও মার্কো জানসেনের ১৯ বলে ৩৪ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২১৯ রানে পৌঁছয় পঞ্জাব।

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস