আইপিএল জয়ের স্বপ্ন ভাঙতেই হাউমাউ করে কাঁদলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: সেঞ্চুরি নয় ১৫ বছরের বৈভব সূর্যবংশী জানিয়েছেন তাঁর একমাত্র লক্ষ্য ছিল আইপিএল ট্রফি জেতা। তবে শুক্রবার (২৯ মে) গুজরাতের অধিনায়ক শুভমন গিলের দাপটের জেরে বৈভবের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। গুজরাতের কাছে হেরে চলতি বছরের আইপিএল থেকে বিদায় নিয়েছে রাজস্থান। সেই ম্যাচের পর একটি ঘটনা চোখে জল এনে দিয়েছে ক্রিকেট মহলের। সাত উইকেটে পরাজয়ের পর ফাইনালে পৌঁছানোর স্বপ্ন ভঙ্গ হতেই রাজস্থান রয়‍্যালসের ডাগআউট থেকে আবেগঘন দৃশ্য সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে ১৫ বছরের বয়সী বৈভব সূর্যবংশী একা বসে রয়েছেন এবং তাঁর চোখ দিয়ে বইছে অশ্রুধারা। নিজেকে কোনও ভাবেই সামলাতে পারছেন না। 

বৈভবের  মনে শুধু একটাই  ইচ্ছা ছিল আর সেটার জন্য প্রাণপণ লড়াইও করেছিলেন। শুক্রবার দলের হয়ে ৯৬ রান করে বড় অবদান রেখেছিলেন। তবে শেষ রক্ষা করতে পারেননি। সেই ব্যাথা ফুটে উঠেছে বৈভবের চোখে মুখে। ভিডিওতে দেখা গিয়েছে বৈভবকে সান্ত্বনা দিচ্ছেন দলের একজন সাপোর্ট স্টাফ। এই ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা তরুণ ব্যাটসম্যানের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তবে, এই পরাজয় সত্ত্বেও বৈভব সূর্যবংশী আবারও প্রমাণ করেছেন তিনি শুধু ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎই নন, বর্তমানও বটে। বড় ম্যাচে চাপের মধ্যেও তিনি নির্ভয়ে ব্যাট করেছেন এবং গুজরাত টাইটানসের বোলারদের চাপে ফেলেছেন তা প্রশংসনীয়।

চলতি আইপিএল মরশুম জুড়ে বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে আগুন ঝড়েছে। বিশ্বের অভিজ্ঞ টি-টোয়েন্টি তারকাদের দিয়ে ভরা একটি টুর্নামেন্টে, ১৫ বছর বয়সী ব্যাটসম্যান যে আত্মবিশ্বাস এবং আগ্রাসনের সঙ্গে ব্যাট করেছেন তা সকলকে অবাক করে দিয়েছে। নিজের দ্বিতীয় আইপিএলে বৈভব ৪৮.৭৬ গড়ে ৭৭৬ রান করে টুর্নামেন্টের সবচেয়ে বড় সুপারস্টার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তবে শুধু তার রানই নয়, তাঁর খেলার ধরণও আলোচনার বিষয় হয়ে ওঠে। তিনি মরশুম জুড়ে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যা টি-টোয়েন্টি ক্রিকেটে একটি স্বপ্নের পরিসংখ্যান হিসাবে বিবেচিত হয়।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার