চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

নিজস্ব প্রতিনিধি: এবার দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কনর এস্টারহুইজেন শুভমন গিলের দলে। আইপিএলে ধুম মাচাতে প্রস্তুত গুজরাত টাইটান্স। আঙুলের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্যান্টন। তাঁর জায়গায় গুজরাত টাইটান্সে এন্ট্রি নিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ উইকেটরক্ষক কনর এস্টারহুইজেন। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াইয়ের দোরগোড়ায় শুভমনের দল। গুজরাত টাইটান্সের দারুণ পারফর্মার ছিলেন ব্যান্টন। তিনি আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং আট ম্যাচে ১৫৫ রান করেছিলেন। তাই তাঁর আইপিএলের মাঝপথে ছিটকে যাওয়া শুভমানের দলের জন্যে হতাশাজনক। তবে তাঁর জায়গায় নতুন খেলোয়াড়কে আনা হয়েছে। এবার দেখার পালা আইপিএলে দক্ষিণ আফ্রিকার এই তারকা কতটা ভাল পারফর্ম্যান্স দেন!

জানা গিয়েছে, এস্টারহুইজেনকে ৭.৫ কোটি টাকায় চুক্তিবদ্ধ করা হয়েছে। ২৪ বছর বয়সী এই খেলোয়াড় প্রথমবারের মতো আইপিএল খেলবেন। তিনি সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সেই পাঁচ ম্যাচের সিরিজে তিনি ১৪৫.৯৮ স্ট্রাইক রেটে ২০০ রান করেছিলেন। শুধু তাই নয়, কনর এস্টারহুইজেন তাঁর সর্বপ্রথম আন্তর্জাতিক সফরে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। এই সিরিজে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছিল। তিনি এই সিরিজে ১৩টি ছক্কাও হাঁকিয়েছিলেন। তিনি এর আগে দক্ষিণ আফ্রিকা ২০-তে MI কেপ টাউনের হয়ে খেলেছিলেন। তিনি প্রিটোরিয়া ক্যাপিটালস দলেরও অংশ ছিলেন, যেটি দক্ষিণ আফ্রিকা ২০-এর ফাইনালে পৌঁছেছিল।

তবে, গত মরশুমে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ড সিরিজে ভাল পারফরম্যান্স করতে পারেনি। তিনি ১২ ম্যাচে ১০৫.৭৩ স্ট্রাইক রেটে ১৬৬ রান করেছিলেন। জানা যাচ্ছে, গুজরাত টাইটানসে উইকেটরক্ষক জস বাটলারের বিকল্প হিসেবে কনর এস্টারহুইজেনকে বিবেচনা করা হচ্ছে। গুজরাট টাইটান্স ২০২২ সালে তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছিল। কিন্তু এ বছর আইপিএলের শুরুটা ভাল হয়নি গুজরাতের। কিন্তু পরবর্তীতে দিল্লি ক্যাপিটালস (ডিসি) এবং লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-কে হারিয়ে ঘুরে দাঁড়ায়।

গুজরাত টাইটানস স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ, অশোক শর্মা, প্রসিধ কৃষ্ণ, শাহরুখ খান, মানব সুথার, জেসন রওয়ান, রবিউল হক, কাকিসো রাবাদা। নিশান্ত সিন্ধু, গুরনুর ব্রার, আরশাদ খান, কুমার কুশাগরা, আর সাই কিশোর, লুক উড, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা এবং কনর এস্টারহুইজেন (উইকেটরক্ষক)।

Published by:

Share Link:

More Releted News:

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ