আইপিএলে ইতিহাস গড়লেন প্রফুল্ল, রাজস্থানের জয়রথ রুখে দিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: অভিষেকেই আইপিএলের ইতিহাসে নিজের নাম সোনার‌ অক্ষরে লিখলেন সানরাইজার্স হায়দরাবাদের ২৪ বছর বয়সী পেসার প্রফুল্ল হিঙ্গে। তাঁর আগুন ঝরানো বোলিংয়ে ধরাশায়ী হলেন বৈভব সূর্যবশী- ধ্রুব জুরেল-রিয়ান পরাগরা। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের শিরদাঁড়া। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিলেন রবীন্দ্র জাদেজা ও ডোনোভান ফেরেইরা।কিন্তু লাভ হয়নি। সোমবার (১৩এপ্রিল) ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ৫৭ রানে হারিয়ে জয় তুলে নিলেন ঈশান কিশানরা।                    এদিন প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ঈশান কিশানের দুরন্ত ৯১ রানের দৌলতে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান তুলেছিল হায়দরাবাদ।রানের পাহাড় তাড়া করতে নেমে প্রফুল্ল হিঙ্গের আগুন ঝরানো বোলিংয়ে প্রথম ওভারে ভিত ভেঙে পড়ে রাজস্থান রয়্যালসের। দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন বিধ্বংসী ফর্মে থাকা বৈভব সূর্যবংশী। চতুর্থ বলে ফিরে যান ধ্রুব জুরেল।তিনিও আউট হন শূন্য রানে। শেষ বলে সাজঘরের পথ ধরেন লুহান ড্রে প্রেস্টোরিয়াস। তাঁর অবদান শূন্য। একরানে তিন উইকেট হারানোর ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় ওভারে যশস্বী জয়সোয়ালকে ফিরিয়ে রাজস্থানকে জোর ধাক্কা দেন হায়দরাবাদের আর এক নবাগত বোলার সাকিব হুসেন। নিজের দ্বিতীয় ওভারে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগকে (৪)সাজঘরে ফিরিয়ে ম্যাচের রং পাল্টে দেন প্রফুল্ল। ৯ রানে ৫ উইকেট হারিয়ে‌ চরম বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান।                                      ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে বিপর্যয়ের খাদ থেকে দলকে টেনে তোলেন রবীন্দ্র জাদেজা ও ডোনোভান ফেরেইরা। হায়দরাবাদের বোলারদের পাল্টা মারের পথে হেঁটে দুজনে দলের স্কোরবোর্ড সচল রাখেন। ম্যাচের রং বদলাতে শুরুও করে।১৫তম ওভারে মারমুখী ডোনোভানকে (৪৪ বলে ৬৯) ফিরিয়ে ১১৮ রানের পার্টনারশিপ ভাঙেন সাকিব।পরের ওভারে জাদেজকে (৪৫) সাজঘরের পথ দেখান ঈশান মালিঙ্গা। ১৭তম ওভারে রাজস্থানকে জোড়া ধাক্কা দেন সাকিব। পঞ্চম বলে ফিরিয়ে দেন জোফ্রা আর্চার (২) ও পরের বলে রবি বিষ্ণোইকে (০)। নয় নম্বরে নামা তুষার দেশপান্ডে‌ মারকাটারি ব্যাট করেন। তাতে লাভ হয়নি। ১৯তম ওভারে ঈশান মালিঙ্গার বলে তিনি ফিরতেই রাজস্থানের জয়রথ মাটিতে বসে যায়।

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে