আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের খেলার মাঠে বড় অঘটন। শনিবার (২৫ এপ্রিল) আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময়ে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছেন দিল্লির জোরে বোলার লুঙ্গি এনগিডি। তাঁর আঘাত এতটাই গুরুতর যে, মাঠ থেকে অ্যাম্বুলান্সে চাপিয়ে সোজা নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এনগিডির পরিবর্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নেমেছেন দুষ্ম্যন্ত চামিরা।

এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের বিধ্বংসী ১৫২ রানের দৌলতে ২ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে দিল্লি। জয়ের জন্য ২৬৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই দিল্লির বোলিংকে ছিন্নভিন্ন করেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ। তৃতীয় ওভারে বল করতে আসেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। তাঁর বল তুলে মারেন প্রিয়াংশ। সার্কেলের মধ্যে দাঁড়িয়ে থাকা লুঙ্গি এনগিডি পিছনের দিকে দৌড়ে ওই ক্যাচ ধরার চেষ্টা চালান। কিন্তু অত উঁচুর বল তালুবন্দি করতে পারেননি তিনি। উল্টে শারীরিক ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। মাথার পিছনের অংশ আঘাত লাগে। পড়েই মাটিতে ছটফট করতে থাকেন প্রোটিয়া বোলার। খানিকবাদে নিস্তেজ হয়ে যান। ওই দৃশ্য দেখে মাঠে থাকা দুই দলের খেলোয়াড় ও দর্শকরা স্তম্ভিত হয়ে যান।

দিল্লির ফিজিও ও চিকি‍ৎসকরাও ছুটে যান। এনগিডিকে সুস্থ করে তোলার চেষ্টা চালান। কিন্তু তাতে লাভ হয়নি। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। তার পরে অ্যাম্বুলান্সে করে পাঠানো হয় হাসপাতালে।

Published by:

Share Link:

More Releted News:

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ