স্টাবস- অক্ষরের লড়াই, আরসিবিকে হারিয়ে জিতল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি:  আরসিবিকে হারিয়ে ম্যাচ জিতল দিল্লি।  শনিবার (১৮ এপ্রিল) টসে জিতে  বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠায় দিল্লির অধিনায়ক অক্ষর। প্রথমে খেলতে নেমে রজত পাতিদাররা দিল্লিকে ১৭৬ রানের টার্গেট দেয়। সেই রান তাড়া করতে নেমে প্রথমেই মুখ থুবড়ে পড়ে দিল্লির খেলোয়াড়রা । তবে সেই ধাক্কা কিছুটা সামলে  নেওয়ার চেষ্টা করেন কেএল রাহুল।  তাঁর ও স্টাবসের অর্ধশতরান জেতাল দিল্লিকে।     

নেমেই আউট হয়ে যান  দিল্লির ওপেনার পাথুম নিশাঙ্কা। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড আউট হন। মাত্র ২ বলে ১ রান করে ফিরতে হয় তাঁকে। ৫ বলে ৫ রান করে আউট হন  করুন নায়ার। সমীর রিজভি সাজঘরে ফেরেন ৩ বলে ২ রান করে। এই তিনটি উইকেটই নিয়েছেন  ভুবনেশ্বর কুমার।  ৩৪ বলে ৫৭ রান করা  রাহুলকে ফেরান ক্রুনাল পাণ্ড্যে। রাহুলের ক্যাচ নেন বিরাট।  স্টাবস ৪৭ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক অক্ষর প্যাটেল ১৯ বলে ২৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ময়দান ছাড়েন। 

শনিবার প্রথমে ব্যাট করতে নেমে বড় রান করতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ১৩ বলে ১৯ রান করে আউট হয়ে যান কিং কোহলি। লড়াই করেছেন সল্ট। তিনি এদিন দলের পক্ষ থেকে একা করেছেন অর্ধশতরান। ঝোড়ো ব্যাটিংয়ে  ৩৮ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন সল্ট। তাঁকে ফেরান কুলদীপ যাদব।  এদিন একেবারেই  ছন্দে ছিলেন না দেবদূত পড্ডিক্কাল। ১৩ বলে মাত্র ১৮ রান করে আউট হন তিনি। রান পাননি অধিনায়ক রজত পাতিদারও। দলকে বড় রানে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন আরসিবি অধিনায়ক। মুকেশ কুমারের বলে মাত্র ৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। প্রথম দিকের ব্যাটসম্যানরা আউট হওয়ার পর লড়াই করার চেষ্টা করেছিলেন টিম ডেভিড। তবে বেশিক্ষণ টিকে  থাকতে পারেননি তিনি। তাঁকে ফিরিয়েছেন অক্ষর প্যাটেল।  রোমারিও শেফার্ড আউট হন কুলদীপের বলে।  শনিবার  দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি।   

আরও পড়ুন:  অক্ষরদের দাপটে দিশেহারা বিরাটরা, দিল্লিকে ১৭৬ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

উল্লেখ্য, চলতি বছরে আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে  গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে শনিবারে সেই ছন্দ একেবারেই দেখা যায়নি। এখনও পর্যন্ত তারা ছয়টি ম্যাচ খেলে জিতেছে  চারটিতে। লিগ টেবলে রয়েছে  দ্বিতীয় স্থানে।  আরসিবির পয়েন্ট ৮। শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল তাঁরা। অন্যদিকে শনিবার পরিবেশ সচেতনতার বার্তা দিতে আজ সবুজ জার্সি পড়ে ময়াদানে নেমেছিলেন বিরাটরা। প্রত্যেকবছর একটা মরশুমের  করে ম্যাচে সবুজ রংয়ের জার্সি পরে মাঠে নামে আরসিবি।  

আগামী মাসেই বিয়ের পিঁড়িতে আমির খান, দিনক্ষণ ঘোষণা

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের