অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দ্বিতীয় বছর আইপিএল ফাইনালে পৌঁছেছে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ রবিবার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটানসের মুখোমুখি হবে রজত পাতিদারের দল। বেঙ্গালুরু যদি আজকের ম্যাচ  জেতে তাহলে টানা দ্বিতীয় বছর আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলবে বিরাটরা। সেই মুহূর্ত আরও বিশেষ হয়ে উঠবে আরসিবি ফ্যানদের কাছে। যদিও সেটা সময়ই বলবে। তবে ফাইনালের ফলাফল নির্ধারণের আগেই ২০২৫ সালের কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ নিয়েছে বেঙ্গালুরু পুলিশ। আনন্দ উদযাপনে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা।

আরসিবি তাদের প্রথম আইপিএল ট্রফি জিতেছিল ২০২৫ সালে। জয় উদযাপনের সময় এম. চিন্না স্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের  মৃত্যু হয়েছিল। সেই জল গড়িয়েছিল বহুদূর। এমনকি এই ঘটনার জন্য ফাইনাল ম্যাচ আয়োজনের সুযোগ হাতছাড়া হয়েছে বেঙ্গালুরুরর।  সেইসব কথা মাথায় রেখেই বেঙ্গালুরু পুলিশ চলতি বছরে কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাই, ফাইনালের দিন ও তার পরে শহরে উদযাপন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের ফলাফলের পর রাস্তায় উল্লাস করা, বাজি  ফাটানো যাবে না। এমনকি  যান চলাচল বা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন যেকোনও কাজ করা যাবে না। তাছাড়াও আরসিবি জয়ী হলে সেই জয় উদযাপনের জন্য ভক্তদের জনবহুল জায়গায় জড়ো হওয়াও উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

অনুমতি ছাড়া রাস্তার দিকে মুখ করা এলইডি স্ক্রিন বসানো যাবে না বলেও কড়া নির্দেশ জারি করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে।  ইতিমধ্যে স্থাপিত স্ক্রিনগুলিতে ম্যাচগুলি সম্প্রচার করা হবে না বলেও  কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শপিং মল, পাব, রেস্তোরাঁ বা অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাইরের বড় স্ক্রিনগুলিতেও সর্বসাধারণের জন্য ম্যাচ প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। বেঙ্গালুরু পুলিশ তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জনগণকে সতর্ক  করেছে। 

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি