ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

Share:

 নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: আইপিএলের শিরোপা কারা জিতবে তার নিষ্পত্তি হওয়ার আগেই কমলা ও বেগুনি টুপির মালিকানার ফয়সালা হয়ে গেল। রবিবার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুজরাতের সাই সুদর্শন ও শুভমন গিল ব্যর্থ হতেই সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কমলা টুপির মালিক হন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। আর ম্যাচের দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর দেবদত্ত পাড়িক্কলকে সাজঘরে ফিরিয়ে বেগুনি টুপির মালিকানা পেয়ে যান গুজরাতের কাগিসো রাবাদা। চলতি আইপিএলে ১৭ ম্যাচে ২৯ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। বেচারা ভুবনেশ্বর কুমার মাত্র এক উইকেটের জন্য বেগুনি টুপির মালিকানা হাতছাড়া হল।

এদিন ফাইনালে নামার আগে বেগুনি টুপির মালিক ছিলেন রাবাদা। ১৬ ম্যাচে ২৮ উইকেট ছিল তাঁর ঝুলিতে। প্রোটিয়া পেসারের সঙ্গে বেগুনি টুপি জেতার দৌড়ে ছিলেন বেঙ্গালুরুর ভুবনেশ্বর কুমার। ১৫ ম্যাচে তার ঝুলিতে ছিল ২৬ উইকেট। গুজরাতের বিরুদ্ধে বল করতে নেমে চার ওভারে ২৯ রান খরচ করে দুই উইকেট তুলে নেন। সাই সুদর্শন ও জেসন হোল্ডারকে ফিরিয়ে উইকেট শিকারের নিরিখে রাবাদাকে ছুঁয়ে ফেলেন। সেই সঙ্গে যুগ্মভাবে বেগুনি টুপির মালিক হন।

তবে বেশিক্ষণ সেই মালিকানা ধরে রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধে বল করতে নেমে নিজের তৃতীয় ওভারে দেবদত্ত পাড়িক্কলকে আউট করে ফের ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে যান রাবাদা। ১৭ ম্যাচে ২৯ উইকেট নিয়ে বেগুনি টুপির মালিকানা হাসিল করেন। চলতি আইপিএলে তাঁর ইকোনমি রেট ৯.৬৮। অর্থাৎ ওভার প্রতি দিয়েছেন ৯.৬৮ রান। সেরা বোলিং ২৫ রানে তিন উইকেট। মেডেন নিয়েছেন এক ওভার।

 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার