স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ বলে ছক্কা মেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) টানা দ্বিতীয়বার আইপিএল (IPL 2026 Final) ট্রফি এনে দিলেন বিরাট কোহলি। রবিবার (৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটানসকে হারিয়ে শেষ হাসি হাসল  রজত পাতিদাররা। আরসিবি ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটে গুজরাতকে পরাজিত করে। মুম্বই (২০১৯, ২০২০) এবং চেন্নাইয়ের (২০১০, ২০১১) পর তৃতীয় দল হিসেবে টানা দু’বার  আইপিএল  ট্রফি জিতল বেঙ্গালুরু। 

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবি ঝোড়ো ইনিংস খেলতে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই ১৬ বলে ৩২ রান করে সিরাজের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে আউট হন ভেঙ্কটেশ আইয়ার। এরপর কাগিসো রাবাদার বলে মাত্র এক রান করে আউট হন দেবদূত পাডিক্কাল। এটাই ছিল কাগিসো রাবাদার আইপিএলে তাঁর ২৯তম উইকেট। ৮৯ রানে আরসিবি তাদের তৃতীয় উইকেট হারায়। রশিদ খানের প্রথম ওভারেই আউট হন অধিনায়ক রজত পাতিদার(১৫)। একই ওভারে রশিদ খান ক্রুনাল পাণ্ড্যেকে(১) আউট করেন। আরসিবি যখন লক্ষ্যের খুব কাছাকাছি ছিল ঠিক তখনই আরশাদ খানের বলে টিম ডেভিড (২৪) আউট হন। ডেভিডের আউট হওয়ার পর আরসিবির স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩২।  তবে একাই চাপ সামলে নেন কিং কোহলি। স্নায়ুচাপ ধরে রেখে বিরাট ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। এটা আইপিএলে তাঁর দ্রুততম অর্ধশতরান। ৪২ বলে ৭৫ রান করে এদিন বিরাট অপরাজিত থাকেন। 

আরও পড়ুন: ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

এদিন ব্যাট করতে নেমেই মুখ থুবড়ে পড়েন গুজরাত টাইটানসের ব্যাটাররা। ফর্মে থাকা দুই ওপেনার, অধিনায়ক শুভমন গিল ও সাই সুদর্শন দ্রুত আউট হয়ে সাজঘরে ফিরে যান।  অধিনায়ক শুভমান গিল (১০)  জশ হ্যাজেলউডের বলে রজত পাটিদারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। সাই সুদর্শনও (১২  ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। আরসিবির বোলারদের বিরুদ্ধে কিছুটা চালিয়ে খেলতে গিয়ে ২০ রানে আউট হন নিশান্ত সিন্ধু। ক্রুণাল পাণ্ড্যের বলে জস বাটলারকে(১৯) দুরন্ত স্ট্যাম্প আউট করেন জিতেশ শর্মা।  এদিন গুজরাতের হয়ে একমাত্র গোটা ম্যাচ টেনে নিয়ে যান ওয়াশিংটন সুন্দর।  ৩৭ বলে ৫০ রান করে তিনি অপরাজিত থাকেন। বাকি গুজরাতের কোনও ব্যাটারাই এদিন ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। আরসিবির হয়ে এদিন দুরন্ত বোলিং করেন রশিক সালাম ডর। তিনি একাই নেন তিনটি উইকেট। জস হেজেলউড ও ভুবনেশ্বর কুমারের ঝুলিতে গিয়েছে দুটি করে উইকেট। ক্রুণাল পাণ্ড্য নেন একটি উইকেট।

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট